এক্সপ্লোর

Maharashtra New CM: শিবসেনার হাতেই মুখ্যমন্ত্রিত্ব,মহারাষ্ট্রে বড় চমক, ফড়ণবীস নন, কুর্সিতে শিণ্ডে

Maharashtra CM Swearing-in Ceremony: শিবসেনার হাতে মুখ্যমন্ত্রিত্ব থাকলেই হল। বিদ্রোহ যখন চরমে, সেই সময় সপ্তাহখানেক আগে এমন মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরে।

মুম্বই: শিবসেনার (Shiv Sena) হাতে মুখ্যমন্ত্রিত্ব থাকলেই হল। বিদ্রোহ যখন চরমে, সেই সময় সপ্তাহখানেক আগে এমন মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর কথাই বজায় থাকল। দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) নন, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া একনাথ শিণ্ডে  (Eknath Shinde)। বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব জমা দেওয়ার পর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন ফড়ণবীস। সন্ধে সাড়ে ৭টায় শপথ নেবেন শিণ্ডে।

শিন্ডে সরকারের মন্ত্রি হচ্ছেন না ফড়ণবীস

বৃহস্পতিবার বিকেলে শিণ্ডেকে সঙ্গে নিয়েই রাজভবনে যান ফড়ণবীস। সেখানে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি তাঁদের মিষ্টিমুখও করান। এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফড়ণবীস এবং শিণ্ডে। সেখানে ফড়ণবীস বলেন, "বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চেয়েছিলেন শিবসেনা-বিজেপির সরকার। শিবসেনা বিজেপি-র সঙ্গে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমভিএ সরকার রাজ্যের উন্নয়নও করেনি।"

হিন্দুত্বের প্রশ্নে, বালাসাহেব ঠাকরের আদর্শের কথা মাথায় রেখেই শিণ্ডেকে বিজেপি সমর্থনের সিদ্ধান্ত নেয় বলেও জানান ফড়ণবীস। তিনি বলেন, "মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। একনাথ শিণ্ডেকে সমর্থন করবে বিজেপি। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন একনাথ শিণ্ডে।" তবে শিবসেনার বিদ্রোহের নেপথ্য নায়ক হিসেবে ফড়ণবীসকে ধরা হলেও, শিণ্ডের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না তিনি। বৃহস্পতিবার শুধুমাত্র শিণ্ডেই শপথ নেবেন। 

মহারাষ্ট্রের মসনদে শিবসেনাই

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, মহারাষ্ট্রে বিজেপি-র সভাপতি চন্দ্রকান্ত দাদা পাটিল, দলের বর্ষীয়ান নেতা সুধীরমুঙ্গনতিওয়ার, গিরীশ মহাজন, প্রাক্তন মুম্বই মহাজন সভাপতি আশিস শেলার, প্রবীণ দারেকর, অনগ্রসর শ্রেণির নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে, বিজয়কুমার দেশমুখ, গণেশ নায়েক, রাধাকৃষ্ণ ভিকে পাটিল, সম্ভাজী পাটিল নিলাঙ্গেকর, রবীন্দ্র চহ্বণ, অশোক উইকে, সুরেশ খাড়ে, জয়কুমার রওয়াল, অতুল দাভে, দেবযানী ফারান্ডে, রণধীর সাভারকর এবং মাধুরী মিসাল মন্ত্রিত্ব পেতে চলেছেন। বিজেপি-র ২৫, এবং শিন্ডে শিবিরের ১৩ জন বিধায়ক মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে খবর।

আরও পড়ুন: Shiv Sena Tussle: 'উদ্ধবই আমাদের নেতা', বিক্ষুব্ধ বিধায়কের গলায় উল্টো সুর, শিবসেনার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন বালাসাহেব-পুত্র!

এ দিন সন্ধেয় মহারাষ্ট্রে ফের বৈঠক রয়েছে বিজেপি-র। নয়া সরকার গড়ার আগে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে একাধিক বিষয়ে। কাকে কোন দফতর দেওয়া হবে, সেই নিয়েও বিশদ আলোচনা হতে চলেছে ওই বৈঠকে। এ দিন রাজভবনে শিণ্ডেকে সঙ্গে করেই রাজ্যপালের কাছে গিয়েছিলেন ফড়ণবীস।সেখানে তাঁদের মিষ্টিমুখও করান রাজ্যপাল। 

উল্লেখ্য, প্রায় দু'সপ্তাহ ধরে টানাপোড়েনের পর বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। ছেড়ে দেন বিধান পরিষদের সদস্যতাও। সুপ্রিম কোর্টে আস্থাভোটের পক্ষে ভোট দেওয়ার কিছু ক্ষণের মধ্যে ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা করেন উদ্ধব। জানিয়ে দেন, কার কাছে কত বিধায়ক রয়েছে, তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন তিনি। কাউকে ভয় পান না। সারাজীবন মারাঠা আবেগ, শিব সৈনিকদের জন্য কাজ করে গিয়েছেন, পদের মোহ কোনও কালেই ছিল না। তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। উদ্ধব ইস্তফা দেওয়ায় মহারাষ্ট্রে আর আস্থাভোট করানোর প্রয়োজন পড়েনি। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget