এক্সপ্লোর

India China Border Talks: ভেস্তে গেল ভারত-চিন সীমান্ত বৈঠক, লাদাখে অচলাবস্থা বহাল

বৈঠকে ভারতের রফাসূত্রকে "অবাস্তব ও অযৌক্তিক" হিসেবে উল্লেখ করে চিন...

লেহ্: কোর কমান্ডার পর্যায়ের সীমান্ত আলোচনায় কোনও রফাসূত্র বের না হওয়ায় পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা অব্যাহত বহাল থাকল। 

গতকাল, চিন নিয়ন্ত্রিত মল্ডোয় বসেছিল ভারত-চিন ১৩ তম দফার সীমান্ত বৈঠক। দুই সেনার কোর কমান্ডাররা এই বৈঠকে পৌরহিত্য করেন। কিন্তু, আট ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক চললেও সমাধানসূত্র অধরাই থেকে যায়।

ভারতীয় সেনার তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে যে, বিতর্কিত অঞ্চলগুলির ইস্যুতে সমাধান করার জন্য গঠনমূলক পরামর্শ দিয়েছিল ভারত। কিন্তু চিন তাতে রাজি হয়নি।

সূত্রের খবর, বাফার জোন তৈরি হওয়া প্যানগং সো, গালওয়ান এবং গোগরা থেকে তৃতীয় পর্যায়ের বাহিনী প্রত্যাহার করতে চিনকে জানায় ভারত। অন্যদিকে, একই ধরনের বাফার জোন তৈরি হওয়া হট স্প্রিংস এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেয় চিন। 

আরও পড়ুন: ৮ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক ভারত-চিন সেনাপর্যায়ে

ভারতীয় সেনার এক আধিকারিক জানান, বৈঠক চলাকালীন, ভারতের তরফে, বিতর্কিত অঞ্চলগুলি সমাধান করার জন্য গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু চিনা পক্ষ সম্মত ছিল না এবং কোনও সমর্থযোগ্য প্রস্তাবও দিতে পারেনি। যে কারণে, ত্রয়োদশ দফার আলোচনায় কোনও সমাধান বের হয়নি।

ওই আধিকারিক জানান, বৈঠক ভারত সাফ জানিয়েছে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের আগ্রাসী মনোভাবের জন্যই স্থিতাবস্থা বিঘ্নিত হয়েছে। বারবার দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে সীমান্তকে অশান্ত করেছে চিন।

কিন্তু, বৈঠকে ভারতের দাবিকে "অবাস্তব ও অযৌক্তিক" হিসেবে উল্লেখ করেছে চিন। তারা বলেছে, ভারতের অবাস্তব ও অযৌক্তিক দাবির ফলে এই আলোচনা ভেস্তে গিয়েছে।

লাদাখে প্রকৃত সীমান্তরেখার ওপারে চিন সেনা সংখ্যা বাড়ানোয় উদ্বেগপ্রকাশ করে ভারত। একইসঙ্গে সেনাপ্রধান বুঝিয়ে দেন, চিনকে জবাব দিতে প্রস্তুত ভারতীয় বাহিনী। এই পরিস্থিতিতে লাদাখের রেজিংলায়, সেনাঘাঁটিতে দাঁড়িয়ে বেজিংকে ঘুরিয়ে কড়া বার্তা দেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget