এক্সপ্লোর

India-China Discussion : ৮ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক ভারত-চিন সেনাপর্যায়ে

এর আগে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আশাপ্রকাশ করে বলা হয়েছিল, পূর্ব লাদাখে বাকি ইস্যুগুলিতে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল অনুযায়ী যে রেজোলিউশন নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ করবে বেজিং। 

নয়া দিল্লি : আট ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক চলল ভারত-চিন সেনা পর্যায়ে। কর্পস কমান্ডার স্তরে ত্রয়োদশ রাউন্ড এই বৈঠক শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ। সেনা সূত্রের এমনই খবর। চিনের দিকে মল্ডোয় হয় এই বৈঠক। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনার মধ্যে যে উত্তেজনার আবহ রয়েছে তা নিয়েই চলে আলোচনা। 

এর আগে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আশাপ্রকাশ করে বলা হয়েছিল, পূর্ব লাদাখে বাকি ইস্যুগুলিতে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল অনুযায়ী যে রেজোলিউশন নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ করবে বেজিং। 

সম্প্রতি জানা যায়, লাদাখে প্রকৃত সীমান্তরেখার ওপারে সেনা সংখ্যা বাড়াচ্ছে চিন। এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেও, সেনাপ্রধান বুঝিয়ে দেন, চিনকে জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে লাদাখের রেজিংলায়, সেনাঘাঁটিতে দাঁড়িয়ে বেজিংকে ঘুরিয়ে কড়া বার্তা দেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে। 

আরও পড়ুন ; লাদাখে সীমান্তে ফের সেনা মোতায়েন করছে চিন, জবাব দিতে প্রস্তুত ভারতও, হুঁশিয়ারি সেনাপ্রধানের

গতবছর, ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টে চিনা ফৌজের হামলার পর থেকেই লাদাখের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর পর থেকে লাদাখকে ঘিরে লাগাতার দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তবে লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ ঠেকাতে তৈরি ভারত সেনা। পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে এম-৭৭৭ ও কে নাইন বজ্র হাউইৎজার কামান। নিয়মিত চলছে মহড়া। এদিকে মহাত্মা গাঁধীর জন্মজয়ন্তীতে লেহ-তে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা ওড়ানো হয়। ২২৫ ফুট দীর্ঘ এবং ১৫০ ফুট প্রস্থের খাদির জাতীয় পতাকার ওজন ১,৪০০ কেজি। 

এক মাস আগে পূর্ব লাদাখের গোগরায় প্যাট্রলিং পয়েন্ট ১৭ এ থেকে সেনা সরিয়েছিল ভারত ও চিন। সরকারি সূত্রে খবর, দু’দেশের আলোচনার ভিত্তিতে যৌথ সম্মতিক্রমে গোগরা থেকে সেনা সরানো হয়। দু’দেশই সেনা সরাতে রাজি হয়।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget