এক্সপ্লোর

Suvendu - Amit Meet: বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা কমেনি, জানেন অমিত শাহ, সাক্ষাতের পর ট্যুইটারে লিখলেন শুভেন্দু

' পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা যে কমেনি, সে ব্যাপারে তিনি অবগত।' , ট্যুইটারে লিখলেন শুভেন্দু।

নয়াদিল্লি : রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্ত করছে সিবিআই। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah )সঙ্গে দেখা করে, ফের এরাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টার সময়, নর্থ ব্লকে, স্বরাষ্ট্রমন্ত্রকে, অমিত শাহর সঙ্গে ১৫ মিনিট বৈঠক করেন শুভেন্দু। বিধানসভা ভোটের পর এই নিয়ে তৃতীয়বার। 

এরপর রাজ্যের বিরোধী দলনেতা ট্যুইট করে জানান, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের। ব্যস্ততার মধ্যেও তিনি যে আমাকে সময় দিয়েছেন, সেইজন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনা যে কমেনি, সে ব্যাপারে তিনি অবগত।' 

দিল্লিতে অমিত শাহ-শুভেন্দু অধিকারীর এই বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। ও তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু ট্যুইটারে শুভেন্দুকে খোঁচা দিয়ে লেখেন, '' CID জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে, বিরোধী দলনেতার দেখা করার সময় থাকে না! কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে চা খাওয়ার সময় তিনি ঠিকই পেয়ে যান! মনে হচ্ছে, মোটা ভাইয়ের আশীর্বাদে সমস্ত অপরাধ ধুয়ে মুছে যাবে। বিজেপিতে যোগ দিলেই, আপনি হেনস্থা থেকেই মুক্ত।''

এর আগে বুধবার দিল্লিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও হরদীপ সিংহ পুরীর সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

গতকালই বিধানসভা ভোটের ফলাফল বেরনোর দিনে মারা যাওয়া বিজেপি কর্মীর দেহ হস্তান্তর নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক বিবাদ। কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিত সরকারের (Avijit Sarkar) মৃতদেহ হস্তান্তরকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড বাঁধে এনআরএসের মর্গে। পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগে কর্তব্যরত হোমগার্ডের গায়ে হাত তুললেন বিজেপি নেতা! সেই অভিযোগ তিনি প্রথমে অস্বীকার করেন। পরে অবশ্য এই কাজে তাঁর পাশে এসে দাঁড়ান দিলীপ ঘোষ স্বয়ং। বলেন, 'সরকারের গালে থাপ্পড় মারা উচিত, হোমগার্ডকে মেরেছে ঠিক করেছে, মেরে ফেলেছেন, হোমগার্ডের কী অধিকার?' এই মন্তব্যের তীব্র সমালোচনা আসে তৃণমূল শিবির থেকে। তারপর বিকেলে অভিজিতের শব যাত্রাতেও পুলিশের সঙ্গে সংঘাত তীব্র হয় বিজেপি শ্মশানযাত্রীদের। এই আবহেই সোমবার সাক্ষাত হয় শুভেন্দু-অমিতের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget