এক্সপ্লোর

Swara Bhaskar News:খুনের হুমকি স্বরা ভাস্করকে, অভিযোগ মুম্বই পুলিশে

Death Threat To Swara Bhaskar: চিঠি পাঠিয়ে খুনের হুমকি বলি-অভিনেত্রী স্বরা ভাস্করকে। অভিনেত্রীর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে ভারসোভা থানার পুলিশ। কে চিঠি পাঠাল, স্পষ্ট নয়।

মুম্বই: খুনের হুমকি (death threat) পেলেন বলি-অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারসোভা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এর মধ্যেই অভিযোগ জানিয়েছেন স্বরা। 
সূত্রের খবর,মুম্বইয়ের ভারসোভায় অভিনেত্রীর বাসভবনের ঠিকানায় স্পিড পোস্ট মারফৎ কেউ বা কারা একটি চিঠি পাঠিয়েছিল। সেখানেই খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার থেকে তদন্ত শুরু করেছ পুলিশ।

কী লেখা চিঠিতে?

পিটিআই-র রিপোর্ট অনুযায়ী, হিন্দিতে লেখা চিঠিটিতে স্পষ্ট বলা বীর সাভারকরের অপমান এ দেশের যুবসমাজ মেনে নেবে না। নিচে সইয়ের জায়গায়,'দেশ কে নওজওয়ান' অর্থাৎ দেশের যুবসমাজ লেখা। 
হঠাৎ কেন স্বরা ভাস্করকে এমন চিঠি পাঠানো হল, সেটার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। নিজের টুইটার হ্যান্ডেল থেকে ২০১৭ সালে একটি পোস্টে লেখেন,'জেল থেকে বেরোনোর জন্য ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। এর মধ্যে নিশ্চয়ই কোনও 'বীরত্ব'নেই...' 

সরব স্বরা...

২০১৯ সালেও একটি ভিডিও টুইট করেন স্বরা। নিচে লেখা,'সবচেয়ে কাপুরুষকে 'বীরপুরুষ' বানানোর পরিকল্পিত চেষ্টা। 'বীর' সাভারকরকে বুঝতে চাইছি...'হালে উদয়পুরের নৃশংস হত্যার প্রতিবাদেও টুইট করেছিলেন অভিনেত্রী। লেখেন, '...তোমার ঈশ্বরের দোহাই দিয়ে যদি খুন করতে চাও, তা হলে নিজেকে দিয়ে শুরু করো। বিকৃতমনস্ক শয়তান!'
তবে খুনের হুমকি পাওয়া বি-টাউন তারকাদের তালিকায় স্বরার আগেও রয়েছেন অনেকে। চলতি মাসের গোড়াতেই সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে কেউ বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। কখনও না কখনও একই হুমকি পেয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারও। 

কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে এই হুমকির বিষয়ে গা আলগা দিতে নারাজ মুম্বই পুলিশ। ফলে কে বা কারা ওই চিঠি পাঠিয়েছে সে ব্যাপারে জোর কদমে খোঁজখবর শুরু হয়েছে।

আরও পড়ুন:টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে

 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি
Viral News: চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
Metbah Lyngdoh: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget