এক্সপ্লোর

The Kashmir Files Collection: বড়সড় সাফল্য! ১ দিনেই ১৫ কোটির ব্যবসা করল 'দ্য কাশ্মীর ফাইলস'

The Kashmir Files Collection: ধারা বজায় থাকলে, ছবিটি মঙ্গলবারও বেশ ভাল ব্যবসা করতে চলেছে। মনে করা হচ্ছে এদিনে আরও ১৫ কোটি টাকা ঝুলিতে ভরবেন প্রযোজক।

মুম্বই: বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রথম দিন থেকেই বেশ ভাল ব্য়বসা (Box Office Collection) করছে এই ছবি।

'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পেয়েছে ১১ মার্চ। প্রথম দিনেই এই ছবি ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। আর মুক্তির পর প্রথম সোমবারে ১৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ প্রথম চার দিনে মোট আয়ের পরিমাণ ৪১.৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া হিট ছবি আলিয়া ভট্টের 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। সেই ছবির প্রথম ৪ দিনের ব্যবসাকে পিছনে ফেলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। এমনটাই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

ধারা বজায় থাকলে, ছবিটি মঙ্গলবারও বেশ ভাল ব্যবসা করতে চলেছে। মনে করা হচ্ছে এদিনে আরও ১৫ কোটি টাকা ঝুলিতে ভরবে। বিভিন্ন বিশ্লেষকের মতে এই ছবি যে ব্যবসা করছে তা 'কম বাজেট' ছবির ক্ষেত্রে ঐতিহাসিক। ছবিটির ব্যবসায় ঊর্ধ্বমুখী এই গ্রাফের অন্যতম কারণ পর্দার সংখ্যা বেড়ে যাওয়া। অ্যানালিস্ট সুমিত কডেলের কথায়, 'ছবিটি ৬০০টি পর্দায় মুক্তি পেয়েছিল। রবিবার পর্দার সংখ্যা বেড়ে হয় ২০০০। এই মুহূর্তে দেশ জুড়ে ২৫০০ বড় পর্দায় দেখানো হচ্ছে ছবিটি।'

এরই মধ্যে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার কথাই বললেন সকলকে। তিনি বলেন, 'এটি  খুব ভাল একটি ছবি এবং এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন।' তাঁর প্রশংসাও ছবির ব্যবসায় প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের।

দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনীতি। ছবিটি বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Bengaluru News : 'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget