এক্সপ্লোর

Viral Video: জিভ দিয়ে চেটে, পা দিয়ে মাড়িয়ে টোস্ট প্যাক করছে শ্রমিকরা! ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড়

এই ভিডিও দেখার পর, টোস্ট খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে...

নয়াদিল্লি: অনেকেই আছেন যাঁরা সকালে প্রথম যে কাজটি করেন, তা হল প্রিয় রাস্ক টোস্টের সঙ্গে চা পান করা। কমপক্ষে ৯০ শতাংশ পরিবার তা অনুসরণ করে থাকে। 

আর শুধু পরিবার নয়, রাস্তার ধারের চায়ের স্টলগুলিও চায়ের সঙ্গে প্রচুর রাস্ক টোস্ট বিক্রি করে। ফলে, এই ধরনের টোস্ট বা রাস্ক সর্বত্র জনপ্রিয়তা লাভ করেছে। একাধিক সংস্থা এই টোস্ট তৈরি করে থাকে।

কিন্তু সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর, চা-সহ নাস্তার এই জনপ্রিয় খাবারের সম্পর্কে আমাদের ধারণা পাল্টে যেতে বাধ্য। আপনি যদি এমন কেউ হন যিনি চা দিয়ে রাস্ক খেতে পছন্দ করেন, তবে এই ভিডিওটি আপনাকে আপনার প্রিয় স্ন্যাকস খাওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবেই।

একবার এই ভিডিওটি দেখলে, আপনি জীবনে আর কখনও রাস্ক-টোস্ট খেতে চাইবেন না। ভিডিওতে দেখা যাচ্ছে টোস্ট তৈরির কারখানার একজন শ্রমিক এত নোংরা কিছু করছেন যা আপনাকে হতবাক করে দিতে পারে।

দেখুন সেই পোস্ট --

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by GiDDa CoMpAnY -mEmE pAgE- (@giedde)

 

ভাইরাল হওয়া ভিডিওতে, কারখানার কিছু শ্রমিককে মাটিতে রাখা টোস্টে তাদের নোংরা পা দিয়ে মাড়িয়ে যেতেদেখা যায়। শুধু তাই নয়, প্যাক করার সময় তাদের টোস্ট চাটতেও দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে এটা স্পষ্ট যে কারখানার শ্রমিক ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেছে। যেহেতু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নেটিজেনরা কারখানা এবং শ্রমিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে গিড্ডে নামে এক ইনস্টাগ্রাম ইউজার তাঁর অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন। এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। 

নেটিজেনরা এই ভিডিও দেখে একেবারেই খুশি নন এবং ভিডিওতে থাকা লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন, কেউ কেউ তাদের গ্রেফতার করার দাবিও তুলেছেন।

গতমাসে, অসমের গুয়াহাটির এক রাস্তার ফুচকা বিক্রেতার একটি ভিডিও ক্যামেরায় ধরা পড়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, জলে প্রস্রাব মিশ্রিত করতে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্রেতাকে তার হলুদ অ্যাপ্রনের নিচে একটি মগ ধরে থাকতে। তারপর মগটি বের করে এবং তার মধ্যে থাকা তরল ঢেলে দেয় একটি সাদা বালতিতে যার মধ্যে ছিল 'ফুচকার জল'। ভিডিওত দাবি করা হয়েছিল, যে মগে করে বালতিতে যে তরল মেসানো হয়েছিল, তা তার প্রস্রাব।

অন্য একটি ঘটনায়, মুম্বইয়ের একটি রেল স্টেশনের শৌচাগারের কল থেকে খাবার জল ব্যবহার করার ভিডিও গত বছর জুন মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget