Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
ABP Ananda LIVE : 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি। শশী আমার ছাত্রী। রোজই ইনস্টিটিউটে রোগী দেখে, রোজ কথা হয়: কাকলি। ওনার অবস্থান বদলের খবর পাইনি: কুণাল।
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
পাল্টেছে সরকার। বিধানসভা নির্বাচনের পর নতুন বিজেপি সরকার একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স নীতি'। কিন্তু তোলাবাজির অসুখ কি সেরেছে ? এই প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি নেতাদের দ্বারা সংঘটিত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা। তোলাবাজি রুখতে গত ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একের পর এক বার্তা দিয়েছেন। তোলাবাজি রুখতে বার্তা দিতে হচ্ছে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও। অন্যদিকে, তোলাবাজি বন্ধ নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের এই বার্তাকেই কটাক্ষ করছে 'কালীঘাট তৃণমূল'।






















