নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

নয়াদিল্লি : নিয়মিত ডাবরের মধু ও ঘি খান ? দেশের অন্যতম নামী এই সংস্থার খাদ্যপণ্য নিয়ে এবার বড় খবর সামনে এল। ডাবর ইন্ডিয়াকে '১০০ শতাংশ' দাবি করে বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশ দিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তাদের মতে, এই ধরনের লেবেলিং অস্পষ্ট ও যাচাই-অযোগ্য এবং তা ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। নিয়ন্ত্রক সংস্থা সোমবার জানিয়েছে যে, তারা ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। মধু, আপেল সিডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, গরুর ঘি, ডাবের জল এবং নারকেল দুধের মতো পণ্যগুলিতে বিভ্রান্তিকরভাবে ‘১০০ শতাংশ’ (বিশুদ্ধতার) দাবি করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)























