এক্সপ্লোর

Tripura Attack: পুরভোটের আগে আগরতলায় বাম প্রার্থীর বাড়িতে হামলা, মনোনয়ন প্রত্যাহার ফরওয়ার্ড ব্লক প্রার্থীর

Tripura Civic Poll News:অভিযোগ, গতকাল রাতে আগরতলা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ধনমণি সিংহর বাড়িতে হামলা হয়।হামলার জন্য ত্রিপুরার বিজেপিকে দায়ী করেছে সিপিএম নেতৃত্ব।


আগরতলা: ত্রিপুরায় পুরভোটের আগে আগরতলায় বাম প্রার্থীর বাড়িতে হামলা, প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বাম প্রার্থীদের চাপ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে আগরতলা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ধনমণি সিংহর বাড়িতে হামলা হয়। পাশাপাশি, ধর্মনগরে সিপিএম প্রার্থী বিমলকৃষ্ণ দাসকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন আগরতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সোমা ঘোষ দেব। একের পর এক বাম প্রার্থীকে হুমকি ও বাড়িতে হামলার জন্য ত্রিপুরার বিজেপি সরকারকে দায়ী করেছে সিপিএম নেতৃত্ব। এ ধরনের অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের শাসক দল বিজেপি বলেছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন।

উল্লেখ্য, ত্রিপুরায়  পুরসভার ভোটের আগে বামফ্রন্ট, তৃণমূল ও টিপরা মোথার মতো বিরোধীদলগুলি শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে। গত কয়েকদিন ধরেই বিজেপি ক্যাডাররা রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।  মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই শাসক দলের কর্মী-সমর্থকরা বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার জন্য রিটার্নিং অফিসারদের অফিসও ঘেরাও করেছে বলে অভিযোগ। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। কামালপুর,খোওয়াই, মোহনপুর, জিরানিয়া, রানিরবাজার, বিশালগড়, উদয়পুর ও শান্তির বাজারে বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  সিপিএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ, জিরানিয়া একজন নির্দল প্রার্থী ও শান্তিরবাজারে ছয় নির্দল প্রার্থী কোনওক্রমে মনোনয়ন জমা দিতে পেরেছেন।  টিপরা মোথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার অভিযোগ, শান্তিরবাজারে তাঁরা ছয়টি আসনে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি ক্যাডাররা তাঁদের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিকের অভিযোগ, বারেবারে আবেদন সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন  পুলিশ বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বন্দোবস্ত করেনি। পুলিশ সামনেই বিজেপি কর্মী-সমর্থকরা বিরোধীদের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget