এক্সপ্লোর

Adhir on Biplab Deb : "বিজেপি নিজের পিঠ বাঁচাতে সরিয়েছে", বিপ্লব দেবের ইস্তফা নিয়ে বিজেপিকে কটাক্ষ অধীরের

Adhir Chowdhury on Biplab Deb's resignation : গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন

কলকাতা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা। এনিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। "বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে", বলে মন্তব্য করেন তিনি।

অধীর বলেন, "বিজেপি সেখানকার মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা ধাপ্পায় রূপান্তরিত হয়েছে। তাই মানুষ পরিবর্তন করার আগেই বিজেপি পার্টির তরফে পরিবর্তন করে ত্রিপুরার মানুষকে একটা বার্তা দিতে চাওয়া হয়েছে যে দেখো, আমরা উন্নয়নে বিশ্বাস করি। তাই অযোগ্য লোককে তাড়াচ্ছি। স্বাভাবিকভাবেই স্বার্থের সংঘাত তো হবেই। স্বার্থের সংঘাতের পরিণামে ঝামেলা হবে। তারই প্রতিফলন দেখছি। ত্রিপুরায় মানুষ পরিবর্তন করার আগেই বিজেপি নিজেরা পরিবর্তন করে পরিবর্তনের ঝান্ডা ওড়াতে চাইছে। বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে।"

গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের। কাল ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিয়েছে দল। তিনি আরও বলেন, "দল সবার ওপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। দলের রাজ্য ইউনিটের প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার মানুষের জন্য ন্যায়বিচারের চেষ্টা করেছি। আমি শান্তি, উন্নয়ন ও কোভিড-সঙ্কট থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করেছি। সবকিছুর একটা সময় আছে। আমি সেই সময় মেনে কাজ করি। আমাকে যেখানেই পাঠানো হয়েছে, তা সে মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনও পোস্ট- সব জায়গাতেই ফিট বিপ্লব দেব। " 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget