এক্সপ্লোর

Tripura News: ত্রিপুরায় অস্ত্র হাতে তাণ্ডব এক ব্যক্তির, দুই সন্তান,পুলিশ অফিসার সহ পাঁচজনকে কুপিয়ে খুন

Tripura Crime News: স্থানীয়দের অভিযোগ, প্রদীপ দেবরায় নামে এক ব্যক্তি প্রথমে তাঁর দুই সন্তানকে কুপিয়ে খুন করে। এরপর স্ত্রীকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত।

 

আগরতলা: ধারাল অস্ত্র নিয়ে তাণ্ডব! রক্তাক্ত ত্রিপুরার খোয়াই জেলার শেওড়াতুলি। একের পর এক নিজের দুই সন্তান সহ পাঁচজনকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ অফিসার ও অটো চালকও। ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন বলে জানা গিয়েছে।  

ত্রিপুরার খোয়াই জেলায় নৃশংসভাবে খুন হলেন একই পরিবারের দুই শিশু ও পুলিশ অফিসার-সহ ৫ জন। আহত হন বেশ কয়েকজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার উত্তর রামচন্দ্র ঘাটের শেওড়াতুলিতে। স্থানীয়দের অভিযোগ, প্রদীপ দেবরায় নামে এক ব্যক্তি প্রথমে তার দুই সন্তানকে কুপিয়ে খুন করে। এরপর স্ত্রীকেও খুনের চেষ্টা করে অভিযুক্ত। এরপর বাড়ি থেকে বেরিয়ে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় ওই ব্যক্তি। অভিযোগ, চলন্ত অটো থামিয়ে চালককে খুন করে। খবর পেয়ে টিএসআর জওয়ানদের নিয়ে ওই এলাকায় যান খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক। ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপরেও চড়াও হয় অভিযুক্ত। পুলিশ অফিসারকেও কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পরে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। আপাতত হাসপাতালে চিকিত্সাধীন আটক ব্যক্তি। কী কারণে এমন নৃশংসকাণ্ড ঘটাল ওই ব্যক্তি, তার মানসিক সমস্যা রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ অফিসারের মৃত্যুতে শোকবিহ্বল, হতচকিত তাঁর সহকর্মীরা। মৃত পুলিশ আধিকারিকের দেহ হাসপাতালে রাখা হয়। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে চলে আসেন তাঁর সহকর্মীরা। ঘটনার নৃশংসতা ও আকস্মিকতা প্রত্যেককে হতভম্ব করে দেয়। 

অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে। গতকাল রাতেই তাকে ধরে ফেলা হয়। 

ত্রিপুরা পুলিশের ডিজি ভিএস যাদব বলেছেন, ওই রাজমিস্ত্রী হিংস্র হয়ে উঠে প্রথমে নিজের পরিবারের লোকজনকে আক্রমণ করে। তার আক্রমণে এক পুলিশ অফিসার সহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের দাদাও। এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget