এক্সপ্লোর

'' অচিরে চরম মূল্য দিতে হবে বিজেপিকে '', ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি নেতার

পুজোর মধ্যে দলীয় নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। 

সন্দীপ সরকার ও আশাবুল হোসেন, কলকাতা : ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে, সম্প্রতি স্টিয়ারিং কমিটি গঠন করেছে তৃণমূল। স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, যুব তৃণমূল নেতা শান্তনু সাহা আক্রান্ত হলেন। তৃণমূলের দাবি, দশমীর রাতে, বাসুদেবপুর এলাকায় নিজের বাড়ির সামনে পুজো মণ্ডপে ছিলেন শান্তনু। আট-দশজন দুষ্কৃতী মুখ ঢেকে বেধড়ক মারধর করে দলীয় নেতাকে।

আগরতলার জিবি পন্থ হাসপাতালে ভর্তি ওই তৃণমূল নেতা। তৃণমূলের অভিযোগ, হাসপাতালে ভর্তি নিতেও টালবাহানা করা হয়। ত্রিপুরার তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের অভিযোগ, 'ওরা বলে কেউ বিরোধী দল করতে পারবে না, অচিরে চরম মূল্য দিতে হবে বিজেপিকে,  হাসপাতালে ভর্তি  নিচ্ছিল না না, রিলিজ করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল '
 
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার পর থেকেই উত্তর পূর্বের এই রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূল। পুজোর মধ্যে দলীয় নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' শান্তনুরা খুব ভাল কাজ করছিল, বিজেপি এমন ভয় পেয়েছে যে অন্ধকারে এসে হামলা চালিয়েছে, পুজোর পর দেখব কী হয়'।৪ঠা নভেম্বর পর্যন্ত, ত্রিপুরায় সমস্ত বিক্ষোভ-সমাবেশ-মিছিল বন্ধ বলে ঘোষণা করেছে বিপ্লব দেব সরকার। এই প্রেক্ষাপটে, উৎসবের মুখে যুব তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় ত্রিপুরায় নতুন করে উত্তেজনা ছড়াল।

গত ৭ অক্টোবর ত্রিপুরার খোয়াই থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন কুণাল ঘোষ। চিঠিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, নোটিসে সাড়া দিয়ে দেখা করা সত্ত্বেও তাঁর বয়ান লিপিবদ্ধ করেননি তদন্তকারী অফিসার, সিডিও জমা নিতে চাননি। বয়ান রেকর্ড ও সিডি গ্রহণ করা না হলে তদন্ত পক্ষপাতদুষ্ট বলে জানিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে খোয়াই থানার তদন্তকারী অফিসারকে চিঠিতে জানান কুণাল ঘোষ। এর আগে ত্রিপুরায় দলের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারির প্রতিবাদে গত ৮ অগাস্ট খোয়াই থানায় ধর্না দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষরা। ওই ঘটনার প্রেক্ষিতেই কুণাল ঘোষকে নোটিস পাঠায় খোয়াই থানা। ২১ সেপ্টেম্বর থানায় জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget