এক্সপ্লোর

Centre on Twitter: 'কনটেন্ট টেকডাউন' তরজায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ট্যুইটার

Twitter: জানা গিয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ট্যুইটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম।

নয়া দিল্লি: কেন্দ্র-ট্যুইটারের সংঘাত তুঙ্গে। এবার ভারত সরকারের (Central Goverment) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম (Microblogging Platform) ট্যুইটার (Twitter)। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকার ট্যুইটারে বেশ কিছু কনটেন্ট ব্লক (Content Block) করার নির্দেশ দিয়েছিল। এর থেকেই শুরু হয়েছে দু’পক্ষের যুযুধান লড়াই। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে সম্প্রতি জানা গিয়েছে যে, ট্যুইটার কর্তৃপক্ষ কেন্দ্রের এই কনটেন্ট ব্লক করার বিষয়ে একটি বিচারবিভাগীয় পর্যালোচনা দাবি করেছে। আর তা থেকেই বোঝা যাচ্ছে যে ভারত সরকারের সঙ্গে ট্যুইটারের কর্তৃপক্ষের মতবিরোধ কতটা তীব্র।  

ভারতে সরকার গত একবছরে ট্যুইটার কর্তৃপক্ষকে একটি স্বাধীন শিখ রাজ্যের সমর্থনকারীদের অ্যাকাউন্ট, কৃষক আন্দোলন প্রসঙ্গে ভুল তথ্য দেওয়া পোস্ট, করোনা অতিমারি পর্যায়ে কেন্দ্র সরকার যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে সেই প্রসঙ্গে সমালোচনা করে ট্যুইট--- এইসবের উপর পদক্ষেপ নিতে বলেছিল। এমনকি গত মাসের শেষের দিকে ট্যুইটার কর্তৃপক্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এও বলা হয়েছিল যে নির্দিষ্ট নির্দেশগুলি না মানলে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এবার কেন্দ্রীয় সরকারের এই হুঁশিয়ারির পাল্টা আদালতে গিয়েছে ট্যুইটার সংস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কর্ণাটক উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ট্যুইটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। তাদের অভিযোগ, বেশ কিছু এমন নির্দেশ দেওয়া হয়েছে যেখানে ট্যুইট অথরদের কোনও নোটিস দেয়নি সরকার। এছাড়াও এমন কিছু ট্যুইটার পোস্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে যা একেবারেই রাজনৈতিক পোস্ট এবং তা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অফিশিয়াল হ্যান্ডেল থেকে। এর পাশাপাশি ট্যুইটার কর্তৃপক্ষ এও জানিয়েছে এভাবে কনটেন্ট ব্লক করে হলে বাকস্বাধীনতার লঙ্ঘন করা হবে।  

এর আগেই ট্যুইটারকে কড়া হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল ৪ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের দেওয়া সমস্ত নির্দেশ ট্যুইটার কর্তৃপক্ষকে মানতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার সেই হুঁশিয়ারির বিরুদ্ধেই সরব হয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ট্যুইটারের সংঘাত আর কতদূর গড়াবে তা সময়ই বলবে।

আরও পড়ুন- তছরুপের অভিযোগ, ইডি-র নজরে Vivo, দেশের ৪৪ জায়গায় তল্লাশি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
'১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget