এক্সপ্লোর

Union Budget 2022: ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, চলবে দুটি পর্বে

Union Budget 2022: প্রথম পর্বের অধিবেশন   শুরু হবে ৩১ জানুয়ারি। তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।  দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।  সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে

নয়াদিল্লি:  এবার দুই দফায় হতে চলেছে সংসদের আসন্ন বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন   শুরু হবে ৩১ জানুয়ারি। তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।  দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।  সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে বলে সূত্রের খবর। সংবাদসংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।  

উল্লেখ্য, বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের দাপট চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন পরিচালনা যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। এই অধিবেশনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বাজেটও পেশ করবেন তিনি। জানা গেছে, ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্য়ের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক শুরু করেছেন। বাজেট অধিবেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল হতে পারে বলে খবর।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের আগেই করোনার (Corona) কবলে পড়েছে সংসদ (Parliament)।  কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে,  লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভা (Rajya Sabha) সচিবালয় এবং সহযোগী পরিষেবায় যুক্ত প্রায় ৪০০ কর্মী সংক্রমিত। প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে। নমুনা পাঠানো হয়েছে জিন পরীক্ষার জন্য। 

সূত্রের খবর, জানুয়ারি ৪ থেকে ৮ তারিখের মধ্যে নিয়মিত পরীক্ষায় রাজ্যসভার সচিবালয়ের ৬৫ জন কর্মী, লোকসভার সচিবালয়ের ২০০ জন কর্মী এবং সহযোগী পরিষেবার সঙ্গে যুক্ত ১৩৩ জন কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট (Corona Positive Report) আসে।সংসদের বাজেট অধিবেশনের আগে করোনার হানায় উদ্বেগ বেড়েছে। কর্মচারীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির পরে, রাজ্যসভা সচিবালয় কর্মকর্তা এবং কর্মীদের উপস্থিতির উপর পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে ।

ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওমপ্রকাশ বিড়লা করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবন চত্বরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত পদক্ষেপ খতিয়ে দেখেছেন। গত রবিবার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আধিকারিকদের  সংসদের আসন্ন বাজেট অধিবেশন সুরক্ষিতভাবে করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেস দিয়েছিলেন। 

সেরা শিরোনাম

Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget