এক্সপ্লোর

UP MLC Polls: উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনে চিকিৎসক কাফিল খানকে প্রার্থী করল সমাজবাদী পার্টি

UP MLC Polls: চলতি সপ্তাহের গোড়ায় কাফিল খান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন। অখিলেশের সঙ্গে একটি ছবিও তিনি ট্যুইট করেছিলেন।

 

লখনউ: উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে বিখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাফিল খানকে প্রার্থী করল রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টি। তাঁকে দেওরিয়া-কুশিনগর বিধান পরিষদ আসন থেকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। 

২০১৭ তে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬৭ জন শিশুর মৃত্যুর ঘটনার পর সংবাদের শিরোনামে এসেছিলেন কাফিল খান। তিনি শিশু ওয়ার্ডের প্রধান ছিলেন। কাফিল খান ও বিডি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সহ আট জনকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। গত বছরের নভেম্বরে উত্তরপ্রদেশ সরকার কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এর আগে ২০১৮-র নভেম্বরে এই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট।  এ ব্যাপারে আদালত মন্তব্য করেছিল যে, চিকিৎসক কাফিল খানের  বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত গাফিলতির কোনও প্রমাণ নেই।

সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক ও মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন যে, কাফিল খান বিধান পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। এর আগে চলতি সপ্তাহের গোড়ায় কাফিল খান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন। অখিলেশের সঙ্গে একটি ছবিও তিনি ট্যুইট করেছিলেন। ট্যুইটে তিনি জানান, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁকে 'দ্য গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি' গ্রন্থের একটি কপি তুলে দিলাম। 

উল্লেখ্য, এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সভায় বক্তব্য রাখার জন্য কাফিল খানকে গ্রেফতার করা হয়েছিল।

কাফিল খানের পাশাপাশি সমাজবাদী পার্টি গোন্ডা, বালিয়া, গাজিপুর, সিতাপুরের বিধান পরিষদ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। 

আগামী ৯ এপ্রিল উত্তরপ্রদেশ বিধান পরিষদের ৩৬ টি বিধান পরিষদ আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১২ এপ্রিল।

বিধান পরিষদে নির্বাচনে ১৬ আসনে ১২ জন যাদব প্রার্থীকে মনোনয়ন দিয়েছে সমাজবাদী পার্টি। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। আসন সংখ্য়া গতবারের তুলনায় কিছুটা কমলেও বিরোধী সমাজবাদী পার্টির থেকে অনেক এগিয়েই বিজেপি। অন্যদিকে, সমাজবাদী পার্টির আসন সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget