এক্সপ্লোর

Viral Video: ঘূর্ণির আকারে ধেয়ে এল অ্যাম্বুল্যান্স, টোল বুথে মুহূর্তে বলি ৪, ক্যামেরাবন্দি ভয়ঙ্কর দৃশ্য

Ambulance Crash: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বৃষ্টি হয়েছিল সেখানে। তাতেই চাকা পিছলে যায় অ্যাম্বুলেন্সের।

বেঙ্গালুরু: পাশাপাশি লেন। চওড়া, পাকা রাস্তা। তার উপর দিয়ে কার্যত ঘূর্ণির আকারে ধেয়ে এল অ্যাম্বুল্যান্স (Ambulance Crash)। আর তাতে মুহূর্তে প্রাণ চলে গেল চার জনের। কর্নাটকের (Karnataka) একটি টোল বুথে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছ, যার রোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় (Viral Video)। 

কর্নাটকে ভয়ঙ্কর অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা

বুধবার কর্নাটকের সমুদ্র তীরবর্তী উদুপি জেলার একটি টোল বুথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অ্যাম্বুল্য়ান্সে রোগী এবং আরও দু’জন ছিলেন। দুরন্ত গতিতে ছুটে আসার সময় চালক অ্য়াম্বুল্যান্সটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। তাতে রোগী এবং ওই দু’জনের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মারা যান এক টোলকর্মীও। অ্যাম্বুল্যান্সের চালক গুরুতর জখম হয়েছেন। 

সতর্কীকরণ : ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভিতে। ভিডিওটির বিষয়বস্তু আপনাকে বিচলিত করতে পারে। দুর্বল হৃদয়ের ব্যক্তিদের এই ভিডিও না দেখাই ভাল।

আরও পড়ুন: SC on Mohammed Zubair: 'কীভাবে একজন সাংবাদিককে লিখতে না বলতে পারি', জুবেইর জামিন-মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

টোলবুথে বসানো সিটিটিভি ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, টোলকর্মী এবং নিরাপত্তারক্ষীদের মধ্য়ে কয়েক জন দৌড়ে গিয়ে বৃষ্টিভেজা লেনের উপর থেকে প্লাস্টিকের ব্যরিকেড সরাচ্ছেন। এক ব্যক্তি দু’-দু’টি ব্যারিকেড সরাতে সফল হলেও, তৃতীয়টি রয়ে যায়। অন্য একজন সেটি সরাতে ছুটে যান। সেটি তুলে নিয়ে ফিরতে গিয়েই ঘূর্ণির আকারে ছুটে আসা অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। হুড়মুডি়য়ে ভেঙে পড়ে টোলবুথটিও। 

বৃষ্টিভেজা রাস্তায় গতি তোলাতেই কি বিপত্তি!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বৃষ্টি হয়েছিল সেখানে। তাতেই চাকা পিছলে যায় অ্যাম্বুলেন্সের। শত চেষ্টা করেও গাড়িকে নিয়ন্ত্রণে আনতে পারেননি চালক। বরং ভেজা রাস্তায় দুরন্ত গতিতে পড়ে ঘূর্ণির আকারে ঘুরতে ঘুরতে টোল বুথের দিকে ধেয়ে যায়। তাতেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা।

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget