এক্সপ্লোর

Welcome Year 2022: শুভ হোক সব, সেরে উঠুক পৃথিবী

Welcome Year 2022: ২০২১ যেমন অনেক কিছু কেড়ে নিয়ে গিয়েছে, তেমনই কংক্রিটের শহরে মায়ার বাঁধনে বেঁধে দিয়ে গিয়েছে সমাজকে। তাই গভীর রাতে অ্যাম্বুল্যান্সের সাইরেন শুনলে এখনও কেঁপে ওঠে বুক।

কলকাতা: লড়াই যখন অদৃশ্য শত্রুর সঙ্গে, তখন আপস ছাড়া উপায় নেই। গত দু’বছর যাবৎ তাই করে আসছেন মানুষ। নিজেকেই সান্ত্বনা দিয়ে চলেছেন। মনে মনে আউড়ে চলেছেন, ‘ঝড় থামবেই এক দিন। পৃথিবী ফের শান্ত হবেই’। ঝড় কবে থামবে জানা নেই। ইতিমধ্যে আরও একটা বছর এসে হাজির। ঝড়ের প্রাদুর্ভাব কাটার ইঙ্গিত নেই আপাতত। তবে ক্ষত সারিয়ে তুলতেই হবে।

ভোটপুজোর মতো নির্ঘণ্টের বালাই নেই। তাই আচম্বিতেই হাজির হয়েছিল করোনা। সেও ছিল এমনই বর্ষবরণের লগ্ন। তার পর থেকে যতবারই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা হয়েছে, তত বারই বিষাক্ত ফণার ছোবল এসে পড়েছে গায়ে। যত বারই প্রাণ ভরে শ্বাস নিতে গিয়েছেন মানুষ, মাস্কের বজ্রআঁটুনি ততই কঠিনতর হয়েছে।

শুধু কি তাই, তাবড় শক্তিধর রাষ্ট্র মুখ থুবড়ে পড়েছে। যমে-মানুষে টানাটানিতে মুছে গিয়েছে ধনী-দরিদ্রের বিভেদ রেখা। শ্মশানের বাইরের রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকেছেন বিদেশফেরত যুবক। তাঁর দিকে আলগোছে খাওয়া জলের বোতল এগিয়ে দিয়েছেন ভ্যানচালকের ছেলে। অক্সিজেনের অভাবে দামি এসইউভি গাড়ির ভিতর হাঁসফাঁস করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গিয়েছে কারও। আবার কারও লাশ ভেসে গিয়েছে গঙ্গায়।

আরও পড়ুন: Covid-19 : "যাঁদের জ্বর, গলায় ব্যথা রয়েছে, তাঁদের কোভিড পরীক্ষা করুন", রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের

তাই ২০২১ যেমন অনেক কিছু কেড়ে নিয়ে গিয়েছে, তেমনই কংক্রিটের শহরে মায়ার বাঁধনে বেঁধে দিয়ে গিয়েছে সমাজকে। তাই গভীর রাতে অ্যাম্বুল্যান্সের সাইরেন শুনলে এখনও কেঁপে ওঠে বুক। ফিরে আসে টিভির পর্দায় প্রিয়জনের শবদেহ আঁকড়ে ধরে কান্নার দৃশ্য। মৃতদেহ রাখতে শ্মশানের বাইরে ফ্রিজের খোঁজ করা সেই মুখগুলি। ২০২১ মানুষকে বাচ্চা-বুড়ো সকলকে একধাক্কায় সাবালক করে দিয়েছে বললেও অত্যূক্তি হয় না। তাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বেড়েছে। মানুষ শান্তিপ্রিয়ও হয়ে উঠেছেন। অস্থিরতার ফাঁদ থেকে নিজেদের মুক্ত করতে শিখেছেন।

পরিসংখ্যান বলছে, ফের একটা ঝড় নেমে আসতে চলেছে, যাতে ফের তছনছ হয়ে যেতে পারে নাগরিক জীবন। মারণ ভাইরাসকে নিঃশেষ করে দেওয়ার অস্ত্র এখনও হাতে পাইনি আমরা। কিন্তু দুর্দিনে পরস্পরের সহমর্মী হয়ে ওঠা, হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার চেতনা এবং সহিষ্ণুতা নিহিত রয়েছে নিজেদের মধ্যেই। আড়ষ্টতা কাটিয়ে, বেড়াজাল ভেঙে শুধু এগিয়ে আসার অপেক্ষা। তাতেই সেরে উঠবে মানবতা, সেরে উঠবে পৃথিবী।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget