এক্সপ্লোর

Indian Air Force Day 2022: কাল ৮ অক্টোবর ৯০ তম বায়ুসেনা দিবস, প্রদর্শনীতে থাকছে রাফাল, মিরাজ ছাড়াও আরও চমক

Air Force Day: বীরত্বের বীরগাথার সাক্ষী হবে দেশ। কাল ৮ অক্টোবর ৯০তম ভারতীয় বায়ুসেনা দিবস।


Air Force Day: বীরত্বের বীরগাথার সাক্ষী হবে দেশ। কাল ৮ অক্টোবর ৯০তম ভারতীয় বায়ুসেনা দিবস। গতে বাধা ছক ভেঙে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force Day 2022)। এই প্রথমবার রাজধানীর হিন্দোন এয়ারবেসের বাইরে বায়ুসেনা দিবন উদযাপন হতে চলছে। এবার চণ্ডীগড়ের সুকনা লেকে হবে এই অনুষ্ঠান।

Indian Air Force Day 2022: ঐতিহাসিক অনুষ্ঠান হবে এবার
এই প্রথমবার দিল্লির হিন্দোন এয়ারবেসের বাইরে বায়ুসেনা দিবস পালিত হতে চলেছে। সেই কারণে এবারের বায়ুসেনা দিবসকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে বায়ুসেনা। এখানেই শেষ নয়,চলতি বছরে বায়ুসেনা দিবস উদযাপনে রয়েছে আরও আকর্ষণ। সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা হেলিকপ্টার প্রচণ্ড তৈরি করেছে ভারত। যা দেখা যাবে বায়ুসেনার প্রদর্শনীতে। দিল্লির গদিতে বসার পরই আত্মনির্ভর ভারতের  ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রেও লাইট কমব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে দেশ। সোমবারই তা ইন্ডিয়ানে এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Air Force Day: এয়ার ফোর্স ডে প্যারেড
কাল চণ্ডীগড়ে এয়ারফোর্স স্টেশনে হবে বায়ুসেনার এই প্যারেড। এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর উপস্থিতিতে হবে পুরো অনুষ্ঠান। চণ্ডীগড়ের সুকনা লেকে বিভিন্ন পুরনো বিমান ছাড়াও থাকছে  Rafale, Su-30 ছাড়াও Mirage 2000-এর মতো যুদ্ধ বিমান। এই প্রদর্শনীতে দেখা যাবে , দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হালকা যুদ্ধের হেলিকপ্টার প্রচণ্ড। কমপক্ষে ৮০টি যুদ্ধবিমান দেখা যাবে বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে। সেই তালিকায় থাকছে রাফাল, প্রচন্ড, Mi-35, Su-30, জাগুয়ার, Mi-17, চিনুক, অ্যাপাচি, হাওয়ার্ড ও ডাকোটার মতো বিমানগুলি। 

ভারতীয় বায়ুসেনাবাহিনীতে ‘প্রচণ্ড’ লাইট কমব্যাট হেলিকপ্টারের আগমনের ফলে দেশের বায়ুসেবাহিনীত শক্তি আরও বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই হেলিকপ্টার দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে যা সত্যিই গর্বের বিষয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কথায় ভারতের জয়রথ একদম প্রস্তুত। দেশীয় পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার ইতিমধ্যেই সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সাবলীল ভাবে শত্রুপক্ষকে বিনাশ করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনাবাহিনীতে সদ্য সংযোজন হওয়া এই হেলিকপ্টার। দেশীয় পদ্ধতিতে তৈরি এই লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH- কে ভারতের জয়রথের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর পাশাপাশি তিনি এও বলেছেন, আগামীদিনে ভারতের নাম সর্বশক্তিমান দেশগুলির তালিকায় শীর্ষে থাকবে। 

সেরা শিরোনাম

Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget