এক্সপ্লোর

বায়ুসেনার শক্তি বাড়িয়ে এপ্রিলের মধ্যে ভারতে ১৬টি রাফাল

এয়ার টু এয়ার গ্রাউন্ড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল সহ একাধিক আধুনিক অস্ত্রক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান রাফাল। ইতিমধ্যে ফ্রান্সে গিয়ে রাফাল চালানোর বিষয়টি ঝালিয়ে নিচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর সাত ফাইটার পাইলট।

নয়াদিল্লিঃ আগামী ছয় মাসের মধ্যে ভারতের হাতে এসে যাচ্ছে ১৬ টি রাফাল। আর উল্লেখযোগ্যভাবে যাদের মধ্যে তিনটির ঠিকানা হতে পারে উত্তরবঙ্গ। সীমান্তে চিনে চোখরাঙানি ঠেকাতে আলিপুরদুয়ারের হাসিমারা এয়ারবেসে শেষ ব্যাচের তিনটি রাফাল রাখতে পারে ভারতীয় বিমানবাহিনী। বায়ুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের ধার বাড়বে এতে। ফ্রান্সের সবচেয়ে বড় জেট ইঞ্জিন নির্মাতা সংস্থা সাফরান ভারতেই কমব্যাট ইঞ্জিন ও তার সহায়ক যন্ত্রাংশ বানাবে। ভারত ২৫০ কেজি ওজনের ওয়ারহেড সমেত এয়ার-টু-গ্রাউন্ড মডিউলার অস্ত্র চেয়েও আবেদন করেছে সাফরানকে। গত ২৯ জুলাই আবু ধাবি থেকে আম্বালা এয়ারবেসে এসে পৌঁছেছে প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান। নভেম্বরের ৫ তারিখ প্রস্তুতকারী ফ্রান্সের বোরদো-মারিগনাক ঘাঁটি থেকে সরাসরি এসে পৌঁছচ্ছে আরও তিনটি রাফাল। জানা যাচ্ছে, সামনের বছরের জানুয়ারি ও মার্চে তিনটি করে ও এপ্রিলে আরও সাতটি রাফাল ভারতকে হস্তান্তর করছে ফ্রান্স। তার পরের তিনটি সরাসরি আসতে পারে হাসিমারা এয়ারবেসে। মোট ২১টি এক আসনের ও ৭টি দুই আসনের রাফাল যুদ্ধবিমান নিচ্ছে ভারত। এয়ার টু এয়ার গ্রাউন্ড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল সহ একাধিক আধুনিক অস্ত্রক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান রাফাল। ইতিমধ্যে ফ্রান্সে গিয়ে রাফাল চালানোর বিষয়টি ঝালিয়ে নিচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর সাত ফাইটার পাইলট। বৃহস্পতিবার থেকে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সফরে যাচ্ছেন বিদেশসচিব হর্ষ শ্রিংলা। তার সফরকালের মধ্যেই যাবতীয় বাকি বিষয় নিয়ে আলোচনা ও তারপর রাফাল আগমনের বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত মিলে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
South 24 Parganas News: তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget