এক্সপ্লোর

‘বাংলার বাঘ’ ছদ্মনামে কাজ করত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহাঁ, ধৃত জঙ্গি ইজাজকে জেরায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য !

পুলিশ সূত্রে জানা গেছে আইডি তৈরিতে সিদ্ধহস্ত ইজাজ আহমেদ। ইজাজের কাছ থেকে আইইডি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের বরাত দেওয়ার রশিদ মিলেছে। আর তা থেকেই তদন্তকারীদের অনুমান, বড় কোনও বিস্ফোরণের ছক থাকতে পারে এই শীর্ষ জামাত জঙ্গির।

বিহারের গয়া থেকে ধৃত শীর্ষ জামাত জঙ্গি ইজাজ আহমেদকে জেরা করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স জানতে চাইছে, জেএমবি নেতা সালাউদ্দিন সালেহাঁ কোথায় ? ধৃত ইজাজ আহমেদকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য সালাউদ্দিনের হয়ে সব কাজ করত আব্দুল করিম। এই সালাউদ্দিনের ছদ্মনাম ‘বাংলার বাঘ’! এখন তার খোঁজ পেতেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কলকাতা পুলিশ। ভারতে কি বড়সড় বিস্ফোরণের ছক কষছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ?  বিহারের গয়া থেকে ধৃত শীর্ষ জামাত জঙ্গি ইজাজ আহমেদকে জেরা করে এখন এই প্রশ্নেরই উত্তর পেতে মরিয়া কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সোমবার তাকে গ্রেফতারের পর মঙ্গলবার ইজাজকে ট্রানজিট রিমান্ডে আনা হয় কলকাতায়। পুলিশ সূত্রে জানা গেছে আইডি তৈরিতে সিদ্ধহস্ত ইজাজ আহমেদ। ইজাজের কাছ থেকে আইইডি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের বরাত দেওয়ার রশিদ মিলেছে। আর তা থেকেই তদন্তকারীদের অনুমান, বড় কোনও বিস্ফোরণের ছক থাকতে পারে এই শীর্ষ জামাত জঙ্গির। পুলিশ জানতে পেরেছে,  নানা নাম ব্যবহার করত ধৃত জামাত জঙ্গি। কখনও জিতু, কোথাও ইজাজ মৌলবী, আবার কখনও ডক্টরবাবু নাম নিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল ইজাজ। সেই সঙ্গে সংগঠনে নিয়োগের কাজও চালাত সে। সূত্রের খবর অনুসারে, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো বাংলাদেশ সীমান্তবর্তী জেলা থেকে যুবকদের রিক্রুট করত ইজাজ। শিমুলিয়া মাদ্রাসার সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত এই শীর্ষ জামাত জঙ্গির। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ভারতে জেএমবি সংগঠনের দায়িত্বে থাকা সালাউদ্দিন সালেহাঁ ও জেএমবি জঙ্গি কওসরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ইজাজের। বিশেষ অ্যাপে সাংকেতিক ভাষায় কথা বলত সালাউদ্দিন, কওসর ও  ইজাজ। কিন্তু সম্প্রতি সালাউদ্দিনের সঙ্গে কওসরের মত পার্থক্য হয়। সূত্রের খবর, তখন কওসরের পক্ষ নেয় ইজাজ আহমেদ। পুলিশের দাবি, কওসরকে জেরা করেই হদিশ মিলেছে ইজাজের। মঙ্গলবার, ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারকের কাছে ধৃত ইজাজ দাবি করে, ২০১৬-র পর থেকে তার সঙ্গে জেএমবির কোনও যোগাযোগ নেই। ধৃতকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget