এক্সপ্লোর

Racism in Ireland: আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, মারধরের পর প্রায় নগ্ন করে ঘোরানো হল

Indian Assaulted in Ireland: শনিবার ডাবলিনের টালো-তে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হন ওই ভারতীয় যুবক। 

ডাবলিন: আয়ারল্য়ান্ডে নিগ্রহের শিকার ভারতীয় যুবক। ডাবলিনের রাস্তায় তাঁকে ধরে মারধর করা হল। রক্তাক্ত অবস্থায় ঘোরানো হল প্রায় অর্ধনগ্ন করে। বছর ৪০-এর ওই যুবক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় ওই যুবক বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে। (Indian Assaulted in Ireland)

শনিবার ডাবলিনের টালো-তে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হন ওই ভারতীয় যুবক।  সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, তাতে যুবকের মুখে, হাতে, পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। টালো ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা চলছে তাঁর। আইরিশ ন্যাশনাল পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। (Racism in Ireland)

শনিবার সন্ধে ৬টা নাগাদ ওই যুবক নিগ্রহের শিকার হন হলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আয়ারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, ‘এমনি মারধর করলে এত গুরুতর আঘাত, রক্তপাত হয় কী করে?’ আহতকে সমবেদনা জানানোয় আয়ারল্যান্ডের সাধারণ মানুষ এবং পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। গোটা ঘটবায় কড়া পদক্ষেপের দাবিও তুলেছেন অখিলেশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতালে আহত ভারতীয় যুবকের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর ফিনে গেল। তিনি জানান, আহত যুবক আতঙ্কিত হয়ে পড়েছেন। ঠিক করে কথা বলতে পারছেন না। মাত্র তিন সপ্তাহ আগে আয়ারল্যান্ড পৌঁছন ওই যুবক। আপাতত কারও সঙ্গে দেখা করতে চাইছেন না।

এই ধরনের ঘটনা আজকাল প্রায়শই ঘটছে বলেও জানান ফিনে। পুলিশকে আরও সতর্ক হতে নির্দেশ দেন তিনি। বলেন, “মানুষকে বুঝতে হবে, কাজের অনুমতিপত্র নিয়েই এদেশে আসছেন ভারতীয়রা। কেউ পড়াশোনা করতে আসছেন, কেউ আবার স্বাস্থ্য, তথ্য়প্রযুক্তি এবং অন্য ক্ষেত্রে কাজ করতে। দক্ষতার জন্যই তাঁরা এই সুযোগ পেয়েছেন।”

ডাবলিন সাউথ-ওয়েস্টের রাজনীতিক শন ক্রো এই ঘটনাকে হিংস্র, বর্ণবিদ্বেষের ঘটনাবলে উল্লেখ করেন। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। বলেন, “এই ধরনের বর্ণবিদ্বেষী আচরণ কারও জন্য নিরাপদ নয়। এই ধরনের আচরণের জন্যই বহু মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পান।”

আইরিশ টাইমস জানিয়েছে, এই ঘটনাকে ঘৃণাপূর্ণ অপরাধ হিসেবে দেখা হচ্ছে। নিগ্রহের শিকার ভারতীয় যুবকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনে একদল মানুষ। তিনি শিশুদের দেখে অভব্য আচরণ করছিলেন বলে অভিযোগ তোলা হয়। যদিও তদন্তে নেমে পুলিশ এমন কিছু পায়নি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেমন অপরাধী, যে বা যারা জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে, তারাও সমান অপরাধী বলে মত স্বেচ্ছাসেবী সংগঠনের পল মার্ফি। 

আয়ারল্যান্ডের বিচার বিভাগের মন্ত্রী জিম ও’কালাহান জানিয়েছেন, বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলার প্রবণতা বেড়েছে। কিন্তু পরিসংখ্য়ান বলছে, জেলবন্দি অভিবাসীদের সংখ্য়া অনেকটাই কম। অভিবাসী মানেই অপরাধী, এই ধারণা দূর করতে হবে বলে মত তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget