এক্সপ্লোর

Operation Sindoor নিয়ে ক্যাপ্টেন শিবকুমারের বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, বিবৃতি দিয়ে বলল ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস

India Pakistan Conflict : সংবাদমাধ্যমে যা নিয়ে তোলপাড় শুরু হতেই পাল্টা বিবৃতি দিল ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস।

 

India Pakistan Conflict : ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) থেমে গেলেও রাজনৈতিক উত্তাপ থামছে না। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে এক-এক করে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্যে নতুন করে শোরগোল তৈরি হচ্ছে রাজধানীর রাজনীতিতে। এবার সেই তালিকায় নতুন সংযোজন Defence Attache ক্যাপ্টেন শিবকুমারের মন্তব্য। সংবাদমাধ্যমে যা নিয়ে তোলপাড় শুরু হতেই পাল্টা বিবৃতি দিল ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস।
   
কোন ভিডিয়ো নিয়ে কোন্দল
সেমিনারে বক্তৃতা করার সময় ক্যাপ্টেন শিবকুমারকে বলতে শোনা যায়, "ভারত সন্ত্রাসের বিরুদ্ধে Operation Sindoor চলবে। পাকিস্তান যুদ্ধবিরতে চেয়ে আবেদন জানায়। ভারত শত্রুতা-বিরতিতে রাজি হয়। আমরা যুদ্ধবিরতিতে রাজি হইনি, আমরা শত্রুতা-বিরতিতে রাজি হয়েছি। ফের উস্কানি দিলে, প্রত্যাঘাত করা হবে।"

ওই বক্তৃতার যে ভিডিও সামনে এসেছে, তার ঠিক ৩ ঘণ্টা ৫০ মিনিট ১৬ সেকেন্ডে ক্যাপ্টেন শিবকুমার বলেন, "নয়াদিল্লি অভিমুখে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা S-400 ধরে নেয়। এর ছাড়াও ড্রোন, UAV গুলি করে নামানো হয়। ভারত অনেকগুলো যুদ্ধবিমান হারিয়েছে বলে দাবি করা হচ্ছে। আমি সেই দাবির সঙ্গে একমত নই, তবে হ্যাঁ আমরা কিছু যুদ্ধবিমান হারিয়েছি। তবে তা শুধুমাত্র রাজনৈতিক বাধাদানের কারণে। কারণ পাকিস্তানের সামরিক এবং আকাশ প্রতিরক্ষা পরিকাঠামোয় আঘাত হানতে নিষেধ করা হয়েছিল আমাদের। কিন্তু ক্ষতি হওয়ার (যুদ্ধবিমান হারানোর) পর আমরা কৌশল বদলে ফেলি। সামরিক পরিকাঠামোয় আঘাত হানি সরাসরি। ওদের আকাশ প্রতিরক্ষায় আঘাত হানা হয়। তাই আমাদের হামলা চালাতে সুবিধা হয়। ভূমি থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে আঘাত হানতে ব্রহ্মোস ছুড়তে সক্ষম হই।"Defence Attache ক্যাপ্টেন শিবকুমারের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। 

পাল্টা বিবৃতি দিয়েছে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস
এই বিষয়ে ইন্দোনেশিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'সেমিনারে Defence Attache-র মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের কিছু রিপোর্ট দেখলাম। ওঁর মন্তব্যের গুরুত্ব বিক্ষিপ্ত ও ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্য প্রতিবেশী দেশগুলির মতোই ভারত রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে ভারতীয় সশস্ত্র বাহিনী। সেকথাই তুলে ধরা হয়। পরিষ্কার বলাও হয়েছে যে, সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংসের লক্ষ্যেই Operation Sindoor চালানো হয়। সংঘাত বাড়ানোর লক্ষ্য ছিল না'। 

গত মাসে ইন্দোনেশিয়ায় একটি সেমিনারে যোগ দেন ক্যাপ্টেন শিবকুমার। সেখানে ৩৫ মিনিটের একটি প্রেজেন্টেশন তুলে ধরেন তিনি, যাতে Operation Sindoor নিয়ে ভারতের কৌশল তুলে ধরেন। জানান, ভারত অনেক যুদ্ধবিমান হারিয়েছে বলে ইন্দোনেশিয়ার একজন বক্তা দাবি করেছেন। সেই দাবির সঙ্গে একমত না হলেও, ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে বলে মেনে নেন ক্যাপ্টেন শিবকুমার। (Operation Sindoor)। 

এই নিয়ে কী বলছে কংগ্রেস
ইতিমধ্যেই শিবকুমারের এই বক্তব্য নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। সেনার ওপর রাজনৈতিক বাধা দান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস বলেছে, ৭ মে রাতে ভারতীয় বায়ুসেনা যুদ্ধবিমান হারায় রাজনৈতিক বাধার কারণে। গতমাসে ইন্দোনেশিয়ার সেমিনারে ক্যাপ্টেন শিবকুমার একথা বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
ABP Ananda Top 10,23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'
NEET Paper Leak Controversy: 'ব্যবস্থা নিন', প্রধানমন্ত্রীর পোস্টের পরেই পাল্টা রাহুল গান্ধী
Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি
Agnimitra Paul :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget