এক্সপ্লোর

Kashmir News: পহলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ছেলে বিনয়ের অস্থি বিসর্জন করলেন বাবা, কেঁদে উঠলেন হাউ হাউ করে

Pahalgam Update: শেষ বিদায়! পহেলগাঁওয়ে বিনয় নারওয়ালের শেষকৃত্য করতে গিয়ে কান্নায় ভাঙলেন বাবা

কলকাতা: বিয়ের বয়স মাত্র ৭ দিন। মধুচন্দ্রিমায় স্বর্গরাজ্য কাশ্মীরে (Kashmir News) গিয়েছিলেন দম্পতি। ভারতীয় নেভিতে কর্মরত বিনয় নারওয়াল ও তাঁর স্ত্রী। যাওয়ার কথা অবশ্য ছিল ইউরোপ। কিন্তু শেষ মুহূর্তে পাসপোর্ট বিভ্রাট হওয়াতেই মধুচন্দ্রিমার গন্তব্য় বদলে গিয়েছিল ইউরোপ থেকে কাশ্মীরে। যদি এই বিভ্রাট না হত, যদি তাঁদের মধুচন্দ্রিমার গন্তব্যস্থল ইউরোপই হত, তাহলে হয়তো খবরের শিরোনামে আসতেন না তিনি। তাহলে হয়তো তাঁর মৃতদেহের পাশে স্ত্রীর নিথর হয়ে বসে থাকার ছবিটা দেখে শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যেত না দেশবাসীর। বিয়ের সাত দিনের মাথায় বিধবা স্ত্রীর স্বামীর কফিন আঁকড়ে কান্নায় ভেঙে পড়ার ছবি দেখে চোখের জল মুছতে হত না দেশবাসীকে।  আর বিনয় নারওয়ালের (Vinay Narwal) বাবার ছেলের শেষকৃত্য করার ছবি দেখে ক্ষোভে, দুঃখে ফেটে পড়তে হত না। 

পহেলগাঁও-এর জঙ্গি হামলায় যে ২৬টি প্রাণ অকালে ঝরে গিয়েছে, তাঁদের মধ্যে একজন ছিলেন বিনয় নারওয়াল। বিনয় তাঁর স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীর। আর হামলার সময় উপস্থিত ছিলেন ওই অভিশপ্ত বৈসরণ ভ্যালিতে। স্ত্রীকে নিয়ে যখন ভেলপুরী খাচ্ছিলেন বিনয়, তখনই কিছু বুঝে ওঠার আগে তাঁর দিকে ধেয়ে আসে দুই জঙ্গি। জেনে নেয় নাম, পরিচয়। তারপরে মুসলমান নয়, তা নিশ্চিত হতেই চলে গুলি। মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত বিনয়। স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সবটা। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বিভ্রান্তের মতো বলছেন, 'আমরা দাঁড়িয়ে ভেলপুরী খাচ্ছিলাম... ওরা মেরে দিল.. মেরে দিল..'

হামলার পরে, ,ময়না তদন্তের পরে যখন বিনয়ের দেহ ফিরল তাঁর বাড়ি, সেই তেরঙ্গা মোড়া কফিনের ওপর পড়ে ডুকরে কেঁদে উঠেছিলেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী। তারপরে নিজেকে সামলে নিয়ে, ধনুকের ছিলার মতো সোজা হয়ে দাঁড়িয়ে 'জয় হিন্দ' ধ্বনি তুলেছিলেন। বলেছিলেন, 'আমরা তোমায় নিয়ে গর্বিত। তোমায় চিরকাল গর্ব করাব।' এই দৃশ্য দেখে চোখ ভেজেনি এমন ভারতীয় বোধহয় নেই। তবে সোশ্য়াল মিডিয়ার যুগে এমনভাবে সামনে আসছে একের পর এক ভিডিও, ভারতবাসী আর নিজেকে সামলে নেওয়ার সময় পাচ্ছে কই? 

সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হরিদ্বারের 'হর কি পৌরি' ঘাটে শেষকৃত্য করছেন বিনয় নারওয়ালের বাবা। ছেলের অস্থি গঙ্গায় ভাসিয়ে দিয়ে ঝরঝর করে কেঁদে ফেলছেন প্রৌঢ়। তাঁদে ধরে রাখা যাচ্ছে না। এ যেন শেষবারের মতো ছেলেকে ছুঁয়ে দেখা.. তাঁকে শেষবারের মতো বিদায় জানানো..

গোটা দেশের এই ছবি দেখে চোখ ছলছল করেছে, আর ফের একবার বুকের মধ্যে থেকে কেউ যেন বলে উঠেছে, এই চোখের জলের যোগ্য জবাব দিতে পারবে তো ভারত? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget