এক্সপ্লোর

Indian Murdered in USA: আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত! স্ত্রী-ছেলের সামনেই অস্ত্রের কোপে আলাদা দেহ-মুণ্ড

জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক মার্কিন ব্যক্তির সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার।

নয়া দিল্লি: টেক্সাসের হিউস্টোনে খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। টেক্সাস মটেলে ধারালো অস্ত্রের কোপে আলাদা করা হল দেহ-মুণ্ড। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড়হিম করা ছবি। যেখানে দেখা যাচ্ছে, পার্কিং লটে গড়াগড়ি খাচ্ছে নিহতের কাটা মুণ্ড। নিরাপত্তারক্ষীদের সামনেই এক ব্যক্তি হাতে তুলে নিয়ে যাচ্ছে সেটি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক মার্কিন ব্যক্তির সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার। অভিযোগ, সেই বচসার মধ্যেই আচমকা ছুরি দিয়ে চন্দ্রমৌলিকে আঘাত করে অভিযুক্ত। স্ত্রী এবং সন্তানদের সামনেই কুপিয়ে খুন করা হয় চন্দ্রমৌলিকে। গোটা ঘটনায় মুখ খুলেছে ভারতীয় কনসুলেটও।                                           

ঘটনাটি গত ১০ সেপ্টেম্বরের। টেক্সাসের টেনিসন গল্ফ কোর্সের কাছে ইন্টারস্টেট ৩০-এর ঠিক কাছে অবস্থিত ডাউনটাউন স্যুটস ধাবায় এই হামলার ঘটনা ঘটে। এই খুনের ঘটনার ছবি দেখা গিয়েছে SKY 4-এর ছবিতেও।                                                          

হিউস্টনে ভারতীয় কনস্যুলেট জেনারেলের মাধ্যমে ভারত সরকার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লি নাগামাল্লাইয়াহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে যে, সরকারি আধিকারিকরা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছেন।

ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের রাস্তার ধারের একটি ছোট হোটেলে। ইয়োর্দানিস কোবোস মার্টিনেজ নামে এক কর্মচারীকে চন্দ্রমৌলি বলেন ওয়াশিং মেশিন ব্যবহার না করতে। কিন্তু সরাসরি না বলে অন্য এক মহিলা কর্মচারীর মাধ্যমে মার্টিনেজকে এই বার্তা দেন চন্দ্রমৌলি। এই আচরণেই ক্ষুব্ধ হয়ে ওঠে মার্টিনেজ। বড় ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে তাড়া করে সে। পার্কিং লট দিয়ে পালানোর চেষ্টা করেন চন্দ্রমৌলি। কিন্তু লাভ হয়নি। তাঁকে তাড়া করে ধরে ফেলে মার্টিনেজ। ছুরি দিয়ে পরপর কোপ দিতে থাকে।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তিটি নাগামাল্লাইয়ার মাথায় পার্কিং লটে দু'বার লাথি মারছেন এবং তারপর চা একটি ডাস্টবিনে নিয়ে গিয়ে পেলে দিচ্ছেন। পুলিশের মতে কোবোস মার্টিনেজ, নাগামাল্লাইয়াকে হত্যা করার জন্য চপার ব্যবহার করার কথা স্বীকার করেছেন।

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget