এক্সপ্লোর

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সতর্কতা ভারতের, জানালেন সেনা প্রধান

সীমান্তে চিনা সেনার কার্যকলাপের উপরও নজর রাখা হচ্ছে, জানিয়েছেন সেনা প্রধান

নয়াদিল্লি: ভারত চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল, শুক্রবার এই খবর জানান, সেনা প্রধান এম এম নারাভানে। একইসঙ্গে তিনি জানিয়েছে সীমান্তে চিনা সেনার কার্যকলাপের উপরও নজর রাখা হচ্ছে। তিনি বলেন যে প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। ভারত চায় ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থায় ফিরে আসুক।

সেনা প্রধানের কথায়,  ভারত চিনকে স্পষ্ট করে জানিয়েছে উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই সেনা সরানো হতে পারে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পূর্ব লাদাখে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। ফলে পাল্টা সেনা মোতায়েন করছে ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে দেপসাং, গোগরা অন্যান্য পয়েন্টে শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে ভারত।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এম- এম নারাভানে বলেন, দুই দেশের মধ্যে বিশ্বাস তলানিতে ঠেকেছে। তবে আলোচনার প্রক্রিয়ায় এই আস্থার বিষয়টি বাধা হওয়া উচিত নয় বলেও ব্যাখ্যা করেছেন তিনি। দিনকয়েকের মধ্যে ফের বৈঠকে বসবে দুপক্ষ। সীমান্ত সমস্যা সমাধানে যা ১২তম বৈঠক। করোনার জেরে এই বৈঠক পিছিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দিনকয়েক আগে অরুণাচল প্রদেশ এবং চিন সীমান্তে প্রস্তুতি দেখতে সেখানে যান সেনা প্রধান এম এম নারাভানে। অরুণাচল প্রদেশের নর্দান বর্ডার নাগাল্যান্ডের দিমাপুরে গত ২০ মে যান তিনি। উত্তর পূর্ব অঞ্চলে সতর্কতা অবলম্বনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তা দেখতেই তিনি যান বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত এক বছর ধরে ভারত চিন সীমান্তে অব্যাহত সমস্যা।

উল্লেখ্য, গত বছর ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানকে৷ জানা যায়, ভারতীয় সেনার আরও ৭৬ জন জওয়ান আহত হয়েছেন। এরপরই সেনার তরফে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। এই অপ্রীতিকর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণের পথ কী তা নিয়ে ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু এখনও কমেনি সেই চাপানউতোর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget