এক্সপ্লোর

৭ মে থেকে ‘ধাপে ধাপে’ বিমান, জাহাজে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু, জানাল সরকার

প্রতিটি যাত্রীর শরীর-স্বাস্থ্য় পরীক্ষা হবে। স্ক্রুটিনির পর তাঁদের অর্থের বিনিময়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার, হয় হাসপাতালে অথবা কোনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে।

নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের আগামী ৭ মে থেকে ‘ধাপে ধাপে’ দেশে ফেরানো শুরু করবে কেন্দ্র। কেবলমাত্র করোনা সংক্রমণের লক্ষণ শরীরে নেই, এমন লোকজনই ফেরার অনুমতি পাবেন। তাঁদের নিয়ে আসার জন্য বিমান, জাহাজের বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির চাপে বাধ্য় হয়ে বিদেশে থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের পর্যায়ক্রমে প্রত্যাবর্তনে সহায়তা করবে ভারত সরকার। ফেরার বন্দোবস্ত হবে বিমান, নৌজাহাজে। এজন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল (এসওপি) বা নিয়মবিধিও তৈরি করা হয়েছে। ভারতীয় দূতাবাস, হাইকমিশনগুলি বিপাকে পড়া ভারতীয় নাগরিকদের তালিকা বানাচ্ছে। দেশে ফেরার সুযোগ মিলবে পেমেন্ট অর্থাত ভাড়া মেটানোর বিনিময়ে। পূর্ব-নির্ধারিত নয়, এমন বাণিজ্যিক ফ্লাইটের বন্দোবস্ত করা হবে। ৭ মে থেকে ধাপে ধাপে যাত্রা শুরু হবে। ফেরার ক্ষেত্রে নিয়মাবলীর কথা জানাতে গিয়ে যাত্রীদের মেডিকেল স্ক্রিনিং হবে বলে জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রার সময় সব যাত্রীকেই স্বাস্থ্যমন্ত্রক ও অসামরিক উড়ান মন্ত্রকের জারি করা প্রটোকলের মতো যাবতীয় প্রটোকল অনুসরণ করতে হবে। দেশে পৌঁছনোর পর সব যাত্রীকে ‘আরোগ্য় সেতু’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে তাতে নথিভুক্তকরণ করতে হবে। প্রতিটি যাত্রীর শরীর-স্বাস্থ্য় পরীক্ষা হবে। স্ক্রুটিনির পর তাঁদের অর্থের বিনিময়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার, হয় হাসপাতালে অথবা কোনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে। ১৪দিন পর প্রত্যেকের কোভিড-১৯ পরীক্ষা করা হবে, স্বাস্থ্য সংক্রান্ত বিধি মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। দেশে ফেরা নাগরিকদের টেস্ট, কোয়ারেন্টিন করানো, পরবর্তী গন্তব্য স্থির করা-সব ব্যবস্থাই রাজ্য সরকারগুলিকে করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। গত মার্চেই চিন, ইরান থেকে কয়েকশো ভারতীয়কে দেশে ফেরায় সরকার। কিন্তু দেশে ক্রমাগত করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় দেশের ভিতরে, বিদেশ থেকে দেশে বিমান আসা বন্ধ করে দেওয়া হয়। ফলে বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়াও স্থগিত থাকে। গত মাসেই সরকার ৩ মে লকডাউনের দ্বিতীয় দফা শেষের পর এই প্রক্রিয়া ফের শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget