এক্সপ্লোর

করোনায় মারা গেলেন ভারতের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট, বয়স হয়েছিল ১০৩

১০৩ বছরের চিকিৎসক আমৃত্যু কাজ করে গিয়েছেন হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা পরিষেবায়।

নয়াদিল্লি: থেমে গেল ১১দিনের লড়াই। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট এস আই পদ্মাবতী। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। রবিবার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। পদ্মাবতীকে বলা হত গড মাদার অফ কার্ডিওলজি। করোনার উপসর্গ নিয়ে ১১ দিন আগে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। কিন্তু পরিস্থিতির ক্রমেই অবনতি হতে থাকে। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সিইও ও পি যাদব বলেছেন, ডঃ পদ্মাবতীর দুটি ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। সেটাই তাঁর মৃত্যুর কারণ হয়ে ওঠে। ১০৩ বছরের চিকিৎসক আমৃত্যু কাজ করে গিয়েছেন হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা পরিষেবায়। শতবর্ষে পা দিয়েও ২০১৫ পর্যন্ত দৈনিক ১২ ঘণ্টা করে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সপ্তাহে পাঁচদিন করে কাজ করে গিয়েছেন পদ্মাবতী। ১৯৮১ সালে তিনি গ়ড়ে তোলেন এই প্রতিষ্ঠানটি। ১৯৫৪ সালে লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে উত্তর ভারতের মধ্যে প্রথম কার্ডিও ক্যাথারাটাইজেশন ল্যাবরেটরি তিনিই গড়ে তুলেছিলেন। ১৯৬৭ সালে মৌলানা আজাদ মে়ডিক্যাল কলেজের ডিরেক্টর-প্রিন্সিপাল পদের দায়িত্ব নেন। একাধারে আরউইন ও জি বি পন্থ হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। কার্ডিওলজিতে ডিএম কোর্সও তিনিই প্রথম চালু করেছিলেন। করোনারি কেয়ার ইউনিট, করোনারি কেয়ার ভ্যানের ভাবনাও ভারতে তাঁরই মস্তিস্তপ্রসূত। ১৯৬২ সালে অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতেও জড়িয়ে আছেন স্বনামধন্য এই চিকিৎসক। ১৯১৭ সালে তৎকালীন বার্মার মাগইউ শহরে জন্মগ্রহণ করেন। তারপরের সবটাই ইতিহাস। তাঁর পথ চলা বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। ভারতের কার্ডিওলজি সমন্ধে তখনও তেমন কিছু জানতেন না মানুষ। কিন্তু সেই আমলেও এস আই পদ্মাবতী কার্ডিলজি চিকিৎসার সঙ্গে সমার্থক হয়ে ওঠেন। ১৯৬৭ সালে পদ্মভূষণে ভূষিত হন ডঃ এস আই পদ্মাবতী। ১৯৯২ সালে পদ্মবিভূষণে তাঁকে সম্মানিত করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget