এক্সপ্লোর

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ‘সবচেয়ে খারাপ সময়’ কেটেছে মনমোহন-রাজন জুটির আমলে: সীতারামন

সম্প্রতি, একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে রঘুরাম রাজন বলেছিলেন, প্রথম মোদি সরকারের আমলে দেশের অর্থনীতির উন্নতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক দুরবস্থার জন্য সরাসরি মনমোহন সিংহ ও রঘুরাম রাজনকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের ‘জুটি’-র সময়েই দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তাদের ‘সবচেয়ে খারাপ অধ্যায়’ কাটিয়েছে। মঙ্গলবার একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ‘জীবনদান’ দেওয়া তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। সম্প্রতি, একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে রঘুরাম রাজন বলেছিলেন, প্রথম মোদি সরকারের আমলে দেশের অর্থনীতির উন্নতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ, সরকারের চিন্তাভাবনা শুধুমাত্র তাদের ঘিরেই কেন্দ্রীভূত ছিল। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমন কোনও ধারাবাহিক স্পষ্ট নীতি বা পন্থা ছিল না, যার মাধ্যমে দেশের আর্থিক বিকাশের পথ সুগম হতে পারে। এর জবাবে এদিন সীতারামন বলেন, আমি রঘুরাম রাজনকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সম্মান করি। তবে, তিনি এমন একটা সময়ে আরবিআইয়ের শীর্ষে বসেছিলেন, যে সময়ে ভারতীয় অর্থনীতি প্রসারিত হচ্ছিল। কিন্তু, এই রাজনের জমানাতেই পরবর্তীকালে শীর্ষ ব্যাঙ্কে ঋণ-সংক্রান্ত বড় সমস্যার সৃষ্টি হয়। এটাই ভারতীয় অর্থনীতির বিকাশের গতি স্লথ হওয়ার অন্যতম প্রধান কারণ। সীতারামনের দাবি, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে রাজনের আমলেই নেতাদের থেকে আসা ফোনকলের ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছে। আর সেই ধাক্কা সামলাতে আজও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সরকারি অর্থ জোগানের ওপর নির্ভর করতে হচ্ছে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। আমি নিশ্চিত, রাজন স্বীকার করবেন যে, মনমোহন সিংহের নিশ্চয় ধারাবাহিক স্পষ্ট নীতি ছিল। সীতারামন যোগ করেন, আমি এখানে কারও মজা ওড়াতে চাই না। কিন্তু, আমি এই (ধারাবাহিক স্পষ্ট নীতি) মন্তব্যটার ওপর জোর দেওয়ার জন্যই এই কথাটা বললাম। রাজন নিশ্চয় জানেন, তিনি কী বলেছেন। আমি ওনাকে যোগ্য সম্মান দিচ্ছি। তবে একইসঙ্গে যাবতীয় তথ্য জনগণের সামনে তুলে ধরছি। আর সত্যিটা এটাই যে, মনমোহন-রাজনের জুটির সময়ে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তাদের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছে। সবচেয়ে বড় কথা, সেই সময় আমরা কেউই এই সত্যিটা জানতে পারিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget