এক্সপ্লোর

Indigo Flight Disruption: ইন্ডিগোর বিমান বিভ্রাটে অব্যাহত যাত্রী হয়রানি, এর মাঝেই কোন বার্তা দিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ?

Indigo Flight Service: এক্স মাধ্যমে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫- এর মধ্যে যে যে উড়ান বাতিল হয়েছে তার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

Indigo Flight Disruption: এক সপ্তাহ পরেও ইন্ডিগোর বিমান বিপর্যয়ে এখনও যাত্রী হয়রানি চলছেই। ইন্ডিগোর বিমান বিপর্যয়ের জেরে এখনও ভোগান্তির মুখে অনেক যাত্রী। বিগত কয়েকদিন ধরেই দেশের একাধিক বিমানবন্দরে একের পর এক বিমান বাতিল হয়ে যাচ্ছে। এর মাঝেই যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল ইন্ডিগো কর্তৃপক্ষ। এক্স মাধ্যমে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে ৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫- এর মধ্যে যে যে উড়ান বাতিল হয়েছে তার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ রিফান্ড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

এছাড়াও ইন্ডিগোর তরফে এও জানানো হয়েছে যে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার জন্য যদি কোনও যাত্রী তাঁর পরিকল্পনা পরিবর্তন করেন, তাহলে ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত থাকা সমস্ত বৈধ বুকিংয়ের ক্ষেত্রে তা পরিবর্তন এবং বাতিলের অনুরোধের উপর সম্পূর্ণ ছাড় দেওয়া হচ্ছে। এক্স পোস্টে একটি লিঙ্কের উল্লেখ করা হয়েছে। সেখানে ঢুকে সহজ কয়েকটা পদ্ধতিতে এগোলেই রিফান্ড যাত্রীর অরিজিনাল পেমেন্ট পদ্ধতিতে জমা হয়ে যাবে। একটি বা দু'টি ট্রানজাকশনের মাধ্যমে রিফান্ড আসতে পারে। 

ইন্ডিগো কর্তৃপক্ষ গত কয়েকদিনের ব্যাহত পরিষেবার জন্য গভীরভাবে ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে এও জানানো হয়েছে যে, ইন্ডিগোর টিম, তা সে মাটিতে থেকে হোক কিংবা আড়ালে থেকে, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সব গ্রাহকদের সাহায্য করা এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার জন্য। 

এক্স মাধ্যমে আরও একটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআই- এর তরফে। সেখানে দেখা যাচ্ছে ইন্ডিগোর প্রেস বিবৃতি। এই এক্স পোস্টে জানানো হয়েছে ৮২৭ কোটি টাকা রিফান্ড ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাকি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত যা বুকিং ছিল তার বাতিলের ভিত্তিতে এই রিফান্ড দেওয়া হচ্ছে ইন্ডিগোর তরফে। ৪৫০০- র বেশি ব্যাগ গ্রাহকদের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে এএনআই। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বাকি ব্যাগ ফেরত দেওয়ার কাজ করা হবে এবং ইন্ডিগো কর্তৃপক্ষ সেই কাজই করছে বলেই জানানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget