এক্সপ্লোর

IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের

IndiGo Flight Power Bank Blast: বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ। চণ্ডীগড়ের বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা।

চণ্ডীগড়: পাওয়ার ব্য়াঙ্ক থেকে আগুন বিমানে। আতঙ্ক ছড়াল চণ্ডীগড় বিমানবন্দরে। দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হল বিমান থেকে। এখনও আতঙ্কিত অনেকে। টার্মিনালে তাঁদের ধাতস্থ করার চেষ্টা চলছে। এক যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্য়াঙ্ক থেকেই আগুন ধরে যায় বলে খবর। (IndiGo Flight Power Bank Blast)

মঙ্গলবার চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। IndiGo-র 6E 108 বিমানটি হায়দরাবাদ থেকে চণ্ডীগড়ে নামে। আর তখনই একটি কেবিন ব্যাগ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দেখা যায়, আগুন ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামাতে শুরু করেন বিমানকর্মীরা। (IndiGo Flight Fire)

আরও পড়ুন: আরও আসন বাড়ল বিজেপি-র, কমল তৃণমূলের, পুনর্গণনার পর রাজারহাট-নিউটাউনে জিতলেন কানোড়িয়া

ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৯৮ জন যাত্রী। ছিল দুই শিশু, ছিলেন ছয় বিমানকর্মী। দুপুর ৩টে বেজে ২৯ মিনিটে বিমানটি অবতরণ করে। ১ নং বে-র দিকে এগনো সময় ৩৯সি আসনে বসে থাকা যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং তা থেকে আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: 'আমি এখন পাখির মতো মুক্ত...', নিজের পরবর্তী পদক্ষেপ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

যাত্রীদের সুরক্ষায় প্রথমে এমার্জেন্সি প্রোটোকল কার্যকর করা হয়। ৩টে বেজে ৩৫ মিনিটে বিমানের এমার্জেন্সি এগজিট খুলে দেওয়া হয়। স্লাইডের সাহায্য়ে নামানো হয় যাত্রীদের। উদ্ধারকার্য চলার সময় ২৫এফ আসনে বসে থাকা এক যাত্রী গোড়ালিতে চোট পান। তাঁর চিকিৎসা চলছে। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, ৩টে বেজে ৩৮ মিনিটে পৌঁছে যায় দমকল বাহিনী। কিন্তু তত ক্ষণে আগুন নিভে গিয়েছে। বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছি। সেটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সব দেখে নিশ্চিন্ত হলে তবেই ফের ওই বিমানে উড়ান পরিষেবা শুরু হবে বলে খবর।

তবে চণ্ডীগড় এয়ারপোর্ট থানাক তরফে আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত। বিস্ফোরণ এবং উদ্ধারকার্য, কোনও বিষয়েই কিছু জানায়নি তারা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget