এক্সপ্লোর

Operation Sindoor: ইন্দোরে চালু 'প্রথম' মেট্রো, 'অপারেশন সিঁদুর'- এর নামে স্টেশনের নামকরণ

Indore's First Metro: প্রথমবারের মতো চালু হল ইন্দোরের বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। সেখানেই একটি স্টেশনের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুরের নামে।

Operation Sindoor: ইন্দোরের বহু প্রতীক্ষিত মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'অপারেশন সিঁদুর'- এর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণও করা হয়েছে। ভারতের ইতিহাসে মহিলা যোদ্ধা হিসেবে দেবী অহল্যাবাঈ হোলকারের নামে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই মারাঠা রানির ৩০০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েই ইন্দোরের প্রথম মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রানি আহল্যাবাঈয়ের মতো বীর যোদ্ধাকে সম্মান জানিয়েই ইন্দোরের মেট্রো স্টেশনের নাম 'অপারেশন সিঁদুর'- এর নামে রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলয়াগঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। ২৬ জন নিরীহ নিহত হন এই হামলায়। পাল্টা জবাবে ৭ মে মধ্যরাতে প্রত্যাঘাত করেছিল। ভারতীয় নারীদের সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিদের গুলি। তাই মহিলাদের সম্মানার্থেই ভারতীয় সেনার অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে। কার্যত পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এবার সেই 'অপারেশন সিঁদুর'- এর নামেই ইন্দোরের প্রথম মেট্রো পরিষেবায় একটি স্টেশনের নামকরণ করা হয়েছে। 

ভারতের সবচেয়ে পরিষ্কার শহর বলা হয় ইন্দোরকে। সেখানে প্রথমবারের মতো চালু হল মেট্রো পরিষেবা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রানি অহল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মদিন উপলক্ষ্যে নারীদের ক্ষমতায়ন সম্পর্কিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই ভার্চুয়ালি ইন্দোরের বহু প্রতীক্ষিত মোট্রোর উদ্বোধন করেন তিনি। মেট্রো চালু হতেই সারা ইন্দোর জুড়ে যেন শুরু হয়ে যায় উৎসব। নাচ-গানের মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন স্থানীয় মহিলারা। দিতে থাকেন স্লোগান, 'ভারত মাতা কি জয়' জয়ধ্বনি। আলো, ফুল সবেতে ঘেরা ইন্দোরের মেট্রো পরিষেবা শুরুর উদযাপন ছিল দেখার মতো। 

অপারেশন সিঁদুর 

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করা হয়। গুলি করে খুন করা হয় ২৫ জন নিরীহ পর্যটককে। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি পেশায় টাট্টু ঘোড়ার চালক ছিলেন। ঘটনার দিন, অন্যান্য সময়ের মতোই নিজের টাট্টু ঘোড়ায় চাপিয়ে পর্যটকদের নিয়ে গিয়েছিলেন 'মিনি সুইৎজারল্যান্ড' বৈসরন উপত্যকায় বেড়াতে। 

এই জঙ্গি হামলার সঙ্গে যোগ পাওয়া যায় পাকিস্তানের। হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ন্যাক্কারজনক এই জঙ্গি হামলার পাল্টা জবাব দেয় ভারত। ৭ মে গভীর রাতে প্রত্যাঘাত করা হয়। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯টি গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget