এক্সপ্লোর

Crime News : ৪৬০ কোটির সম্পত্তি ! দেশের নামি শিল্পপতিকে '৭০ বারেরও বেশি' কোপাল নাতি

শুরু হয় কথা কাটাকাটি। তারপরেই মেজাজ হারিয়ে ফেলে দাদুকে ছুরি দিয়ে আঘাত করে তেজা।


সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি। আর তার জেরে বিবাদ । উত্তেজনা এমন এক জায়গায় গড়ায়, দেশের অন্যতম হেভিওয়েট বিজনেসম্যানকে পরপর ৭০ বারেরও বেশি কোপাল তাঁর নাতি। একের পর এক ছুরিকাঘাতে বইল রক্তগঙ্গা। 

ঘটনাটি হায়দরাবাদের। পুলিশ সূত্রে খবর, ভিসি জনার্দন রাও ৪৬০ কোটি টাকার ভেলজান গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, অন্যতম ডিরেক্টর। হাইড্রোলিক্স সরঞ্জাম, জাহাজ নির্মাণের যন্ত্রাংশ তৈরিতে বেশ নাম ডাক এই গ্রুপের। সেই গ্রুপেরই মালিকের মর্মান্তিক পরিণতি হল পৌত্রের হাতে । 

এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, ৮৬ বছর বয়সী শিল্পপতিকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কীর্তি তেজাকে। তিনি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে ফিরেছেন আমেরিকা থেকে।  বৃহস্পতিবার রাতে, তিনি এবং তার মা সরোজিনী দেবী হায়দরাবাদে দাদুর বাড়িতে যান। দুজনের মধ্যো কথোপকথন চলছিল। তখন তাঁর মা চা নিয়ে আসতে রান্নাঘরে যান। ঠিক তখনই কোম্পানির ডিরেক্টর কে হবেন, তা নিয়ে তর্ক শুরু হয়। শিল্পপতি  রাও সম্প্রতি তাঁর বড় মেয়ের ছেলে শ্রীকৃষ্ণকে ভেলজান গ্রুপের পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন। কীর্তি তেজা তাঁর দ্বিতীয় কন্যা সরোজিনীর ছেলে । তাঁকে কোম্পানির ৪ কোটি টাকার শেয়ার দিয়েছিলেন দাদু।  পুলিশ সূত্রের খবর, কীর্তি তেজার নজর ছিল কোম্পানির চেয়ারের দিকে। তেজা তাঁর দাদুর বিরুদ্ধে অন্যায্য ভাগাভাগির অভিযোগ আনেন। দাদু ছোটবেলা থেকেই তাকে অবহেলা করেছেন বলে দাবি নাতির। 

 

ভেলজান গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, অন্যতম ডিরেক্টর
ভেলজান গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, অন্যতম ডিরেক্টর

এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। তারপরেই মেজাজ হারিয়ে ফেলে তেজা দাদুকে ছুরি দিয়ে আঘাত করে। সূত্রের খবর,  অভিযুক্ত  বৃদ্ধ দাদুকে ৭০ বারেরও বেশি কোপ মারে। তবে পুলিশ কোপের সংখ্যার বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দেয়নি।  গণ্ডগোলের সময় তেজার মা মধ্যস্ততা করতে ছুটে যান । তেজা তাকেও ছুরি দিয়ে আঘাত করেন বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি কীর্তি তেজার মাও। 

হত্যার পর, তেজা প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। আদালতেও হাজির করা হয় । বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে কীর্তি তেজাকে। কয়েকটি প্রতিবেদনে  দাবি, তেজা মাদকাসক্ত ছিলেন।   

   আরও পড়ুন :

মাধ্যমিক নিয়ে কোনও সমস্যা হলে কোন নম্বরে ফোন করবেন ? কোন ব্যবহারে পরীক্ষা বাতিল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget