এক্সপ্লোর

INS Brahmaputra: আগুনে পুড়ে গেল INS ব্রহ্মপুত্র, ডুবতে বসেছে সাগরের জলে, আরও একটি যুদ্ধজাহাজ হারাল ভারতীয় নৌবাহিনী

Indian Navy Warship: নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার মুম্বইয়ের ডকইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল যুদ্ধজাহাজটিতে।

নয়াদিল্লি: রক্ষণাবেক্ষণের সময় আগুন লেগে বিপত্তি। পুড়ে গেল ভারতীয় নৌবাহিনীর রণতরী 'INS ব্রহ্মপুত্র'। অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যুদ্ধজাহাজের এক জুনিয়র নাবিক। সোমবার মুম্বইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ডে ওই যুদ্ধজাহাজটিতে আগুন লাগে। নিখোঁজ নাবিকের খোঁজ চলছে। বাকিদের নিরাপদে উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। (INS Brahmaputra)

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার মুম্বইয়ের ডকইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল যুদ্ধজাহাজটিতে। সেই সময়ই আগুন লাগে। দমকলবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধজাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। নৌবাহিনীর তরফে বিবৃতিতে বলা হয়, 'দমকলবাহিনী ও যুদ্ধজাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হয়। চলে স্যানিটাইজেশনের কাজ'। (Indian Navy Warship)

কিন্তু নৌবাহিনীর তরফে এই বিবৃতি দেওয়া হলেও, বিকেলের দিকে যুদ্ধজাহাজটি একদিকে হেলে পড়ে। হাজার চেষ্টা চালিয়েও সোজা দাঁড় করানো যায়নি যুদ্ধজাহাজটিকে। এখনও একদিকে হেলে পড়ে রয়েছি সেটি। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, কোথা থেকে আগুন ছড়িয়ে পড়ে, তা খতিয়ে দেখছে নৌবাহিনী। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RSS: আরএসএসকে তুষ্ট করতে নিষেধাজ্ঞা তুলেছে মোদি সরকার, প্রতিবাদে সরব কংগ্রেস সহ বিরোধীরা

দেশীয় প্রযুক্তিতে তৈরি 'INS ব্রহ্মপুত্র' ওই শ্রেণির প্রথম যুদ্ধজাহাজ। ওই যুদ্ধজাহাজ থেকে নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। মাঝারি পাল্লার যুদ্ধবিমান ধ্বংসকারী অস্ত্রশস্ত্র, ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারে সুসজ্জিত যুদ্ধজাহাজটি।

কলকাতার গার্ডেন রিচে তৈরি হয় 'INS ব্রহ্মপুত্র'। ১২৫ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির ওজন ৫ হাজার ৩০০ টন। গতিবেগ ঘণ্টায় ২৭ নটিক্যাল মাইলের বেশি।  ২০০০ সালের এপ্রিল মাসে যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়। ৪০ জন আধিকারিক এবং ৩৩০ জন নাবিক ওই যুদ্ধজাহাজে সওয়ার হয়ে অভিযানে বেরোন। উপকূলীয় নিরাপত্তার সব ধরনের প্রযুক্তিই রয়েছে যুদ্ধজাহাজটিতে। চেতক হেলিকপ্টারও অবতরণ করতে পারে। দুই ইঞ্জিন বিশিষ্ট Seaking কপ্টারও ওঠানামা করে। 

২০১৭ সালে CAG রিপোর্টে বলা হয়, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর ৩৮টি জাহাজ এবং ডুবোজাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে রিপোর্টে। তার পরও নৌবাহিনীর একাধিক জাহাজ এবং যুদ্ধজাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। যুদ্ধবিমান পরিবহণকারী বিক্রমাদিত্যও দুর্ঘটনাগ্রস্ক হয়েছে। এর মধ্যে বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাও রয়েছে। ২০১৬ সালে INS Betwa জাহাজটিও নোঙর করার সময় ডুবে যায়। সেবার দু'জন মারা যান, আহত হন ১৪ জন। 

গত ১০ বছরে মুম্বই বন্দরেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে। কখনও আগুন লেগেছে, কখনও ধাক্কা লেগেছে দুই জাহাজের মধ্যে, কখনও আবার ঘটেছে বিস্ফোরণ। ২০২২ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ের বন্দরে নোঙর করা 'INS রণবীর' জাহাজটিতে বিস্ফোরণ ঘটে,যাতে তিন নাবিক মারা যান। আহত হন ১১ জন।  ২০১৩ সালের অগাস্ট মাসে 'INS সিন্ধুরক্ষক' জাহাজটিতেও আগুন লাগে। দু'টি টর্পেডো থেকে ওয়ারহেড ছিটকে অন্য জাহাজে আঘাত হানে, তাতে ১৮ জন মারা যান। 'INS তলোয়ার' ২০১৩ সালের ডিসেম্বর মাসে একটি মাছ ধরার ট্রলারে ধাক্কা মারে। ২০১৪ সালের জানুয়ারি মাসে 'INS Betwa' বন্দরে নোঙর করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। ধাক্কা লেগে জলে ডুবে যায়, তাতে দুই নাবিক মারা যান, আহত হন ১৪ জন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে 'INS সিন্ধুরত্ন' সাবমেরিনটি ধোঁয়ায় ভরে যায়। দমবন্ধ হয়ে দুই আধিকারিক মারা যান। ২০১৪ সালের মার্চ মাসে মুম্বইয়ের বন্দরে 'INS কলকাতা' যুদ্ধজাহাজটিতে বিষাক্ত গ্যাসে ভরে যায়, তাতে এক আধিকারিকের মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget