এক্সপ্লোর

Virat Kohli restaurant: নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগ, বিরাট কোহলির রেস্তোরাঁকে পাঠানো হল নোটিস

Virat Kohli: এর আগেও বিরাট কোহলির এই রেস্তোরাঁ কিন্তু বিতর্কে জড়িয়েছে। রাত একটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার নিয়ম থাকলেও, একটা ২০ নাগাদও রেস্তোরাঁ খোলা থাকায় জুলাইয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

বেঙ্গালুরু: বর্তমানে অজ়িভূমে ভারতের হয়ে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli)। এরই মাঝে বিপাকে তাঁর রেস্তোরাঁ। নিরাপত্তায় ফাঁক ফোকর রয়েছে, এই মর্মেই তাঁর রেস্তোরাঁকে আইনি নোটিস পাঠাল বেঙ্গালুরু ব্রুহাট মহানগর পালিকা।

মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। তাঁর ব্যবসাগুলির অন্যতম হল তাঁর রেস্তোরাঁ চেন। নয়ডা, হায়দরাবাদ, মুম্বই, কলকাতার মতো গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে এই রেস্তোরাঁ। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামেরর অদূরে, এম জি রোডেও এই রেস্তোরাঁর একটি শাখা রয়েছে। সেই শাখা দমকল বিভাগ থেকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই চলছে বলে অভিযোগ করা হয়েছে। 

২৯ নভেম্বর সমাজকর্মী এইচ এম বেঙ্কটেস ও কুনিগাল নরসিমামূর্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোহলির ওই রেস্তোরাঁর বিরুদ্ধে একটি নোটিস ইস্যু করা হয়। তবে সেই নোটিসের কোনও জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষুব্ধ বেঙ্গালুরু ব্রুহাট মহানগর পালিকা নোটিসের জবাব দেওয়ার জন্য আরও সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তার মধ্যেও যদি কোনও জবাব না দেওয়া হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। 

এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলির এই রেস্তোরাঁ কিন্তু বিতর্কে জড়িয়েছে। রাত একটা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার নিয়ম থাকলেও, একটা ২০ নাগাদও রেস্তোরাঁ খোলা থাকায় জুলাইয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। ফের এবার নতুন করে বিপাকে পড়ল এই রেস্তোরাঁ। অতীতে বারংবার নিয়ম অমান্য করে রেস্তোরাঁ চালানোয় না না দুর্ঘটনা ঘটেছে। কার্লটন টাওয়ার্সে শট সার্কিট থেকে আগুন লাগায় অনেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। 'গার্ডেন সিটি'-তে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণেই তৎপর তাঁরা। বিরাটের এই রেস্তোরাঁ নিয়মভঙ্গ করায় এমন দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই তাঁরা অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন বেঙ্কটেশ। এই অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর তরফে কী জবাব দেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ইংল্যান্ডে এক ম্যাচ হেরে ঘরেই কান্নায় ভেঙে পড়েছিলেন কোহলি! বিরাটের অজানা গল্প শোনালেন বরুণ ধবন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget