এক্সপ্লোর

জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে বিদ্বজ্জনরা

জৈব প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেন, অনুরাগ, নাসিরুদ্দিনদের মতো লোকরা যখনই বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই তাঁদের বিরুদ্ধে কোনও না কোনও ষড়যন্ত্র করেছে। অর্মত্যর ক্ষেত্রেও তাই হয়েছে।

কলকাতা: বোলপুরের শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির জমি ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার তার রেশ এসে পড়ল কলকাতার রাজপথে। নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে রবিবার পথে নামলেন বিদ্বজ্জনরা। এদিন অ্যাকাডেমির সামনে প্রতিবাদ জানাতে সামিল হন তাঁরা। ওই প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুও। জৈব প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেন, অনুরাগ, নাসিরুদ্দিনদের মতো লোকরা যখনই বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই তাঁদের বিরুদ্ধে কোনও না কোনও ষড়যন্ত্র করেছে। অর্মত্যর ক্ষেত্রেও তাই হয়েছে। তর্ক নয়, কথা নয়, বিরোধী স্বর তোলা যাবে না। স্পষ্টতই, অমর্ত্য সেনের বাড়ির জমি বিতর্কের জন্য বিজেপিকেই দায়ী করেছেন তাঁরা। বিদ্বজ্জনদের পথে নামা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অমর্ত্য সেনকে নিয়ে নয়। টিএমসি বাঁচাও অভিযান চলছে। যখন টিএমসি ঝামেলায় পড়ে তখন শিল্পীদের আঁকড়ে ধরে। আমার মনে হয় যে জাহাজটা ডুবে যাচ্ছে শিল্পীরা যেন সেদিকে না যান। বুদ্ধিজীবীরা যেন সেদিকে না যান। তাহলে তাঁদেরও একইসঙ্গে ডুবতে হবে। ১৯৩৩-এর ৩ নভেম্বর শান্তিনিকেতনেই জম্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন। তাঁর নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন ছিলেন কবিগুরুর সহযোগী। পরবর্তীকালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। সম্প্রতি একটি মহল থেকে দাবি করা হয়, অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী-র কিছুটা অংশ বিশ্বভারতীর এক্তিয়ারভুক্ত। এই নিয়ে পাশে থাকার বার্তা দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। সেখানে, এত বছর পর তাঁর বাড়ি নিয়ে কেন বিতর্ক, সেই প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করেছেন অর্মত্য সেনও। বাঙালির গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে বিতর্কের প্রতিবাদে এদিন কলকাতায় বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করেন বিশিষ্টজনরা। এবিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ  অমর্ত্য সেন আগেই বলেছিলেন, ৫০ বছর বাদে বলা হচ্ছে বাড়িটায় কিছু গন্ডগোল আছে। কী করে আবিষ্কার করলেন? প্রমাণ কী? আপনাদের কী কাগজ আছে? অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে, বিজেপিকেও আক্রমণ সানিয়েছে অনেকে। পাল্টা বিদ্বজ্জনদের কটাক্ষ করছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন, একবার সিপিএমের সময় ডুবেছিলেন কোনমতে ডাঙ্গায় উঠেছেন দিদির আঁচল তলে। ওই ভুল যেন না করেন টিএমসি ডুবন্ত জাহাজ। মানুষ টিএমসি কে ছেড়ে দিয়েছে তাদের কে বাঁচাবার দায়িত্ব কে দিয়েছে। মানুষের সঙ্গে থাকুন মানুষের সংকটে থাকুন। অর্ধশিক্ষিতের দল, এই মন্তব্য করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল। সিপিএমের আবার দাবি, অর্মত্য সেনের বাড়ি নিয়ে বিতর্ক মেটাতে রাজ্য সরকারের এগিয়ে যাওয়া উচিত। শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কিছু অশিক্ষিত লোক যাদের বইয়ের সাথে কোন সম্পর্ক নেই যাদের সঙ্গে বাংলার সংস্কৃতির কোন সম্পর্ক নেই বাংলাকে নিয়ে গর্ববোধ করেন না, তারা এ ধরনের কথাবার্তা বলেন। এরা অর্ধশিক্ষিত সেই কারণেই অমর্ত্য সেনের মতো মানুষকে অপমান করতে পারেন? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বিষয়টির নিষ্পত্তি চেয়ে বিশ্বভারতীর কাছে দাবি করা উচিত রাজ্য সরকারের। বাড়িটি যে ওই জমিতে তাতে সন্দেহ নেই। ১৯৪০ এ তৈরি, কী হয়েছিল কে জানে? আচার্য ক্ষিতিমোহন সেনকে রবীন্দ্রনাথই বলেছিলেন এখানে থাকুন। নোবেলজয়ীর বাড়ি নিয়ে বিতর্কের তিন দিন পেরিয়ে গিয়েছে। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget