এক্সপ্লোর

শহরতলির লোকালের পর কাল থেকে আন্তঃজেলা ট্রেন, ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে

দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহন সচিব রাজেশ কুমার সিনহা।

কলকাতা: শহরতলির লোকালের পর এবার কাল থেকে জেলায় জেলায় চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। শুরু হবে আন্তঃজেলা ট্রেন চলাচল। ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের। এখবর পূর্ব রেল সূত্রে। দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহন সচিব রাজেশ কুমার সিনহা। সেই চিঠির প্রেক্ষিতে পূর্ব রেল জানিয়েছে, বুধবার থেকে ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে। ট্রেনগুলি চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছে, বর্ধমান-রামপুরহাট ৮টি, রামপুরহাট-গুমানি ৬টি, রামপুরহাট-দুমকা-জসিডি ২টি, কাটোয়া-আজিমগঞ্জ ৮ এবং আজিমগঞ্জ -রামপুরহাটে ৬টি ট্রেন। আসানসোল ডিভিশনে রয়েছে, বর্ধমান- আসানসোল রুটে ৮টি , অণ্ডাল-সাঁইথিয়া ৪, আসানসোল-ধানবাদ ৪ , আসানসোল-জসিডি-ঝাঁঝা রুটে ৪টি এবং অণ্ডাল -জসিডি রুটে ২টি ট্রেন চলবে জসিডি-বৈদ্যনাথ রুটে ৫টি ট্রেন। ভাগলপুর-দুমকা রুটে ৪ টি ট্রেন, রামপুরহাট-দুমকা-জসিডিরু রুটে ২ টি ট্রেন। অন্যদিকে মালদা ডিভিশনে চলবে ১৮টি ট্রেন। পূর্ব রেলের সিপিআরও কমল দেউদাস বলেছেন, কাল থেকে তিনটি ডিভিশনে ট্রেন চলবে। যাত্রীদের কাছে অনুরোধ করোনার সমস্ত প্রোটোকল মেনে চলুন। মাস্ক অবশ্যই পড়তে হবে। সামাজিক দূরত্ব মেনে চলুন। হাওড়া-কাটোয়া ডিভিশনেও ট্রেন চলাচলের প্রস্তুতি তুঙ্গে। সামাজিক দূরত্ব মানতে কাটা হয়েছে গোল দাগ। স্টেশনে ঢোকা ও বেরনোর জন্য থাকছে আলাদা গেট। স্টেশনে থাকছে থার্মাল চেকিং-এর ব্যবস্থা। আসানসোল ডিভিশনে ট্রেন চালুর প্রস্তুতি তুঙ্গে। স্টেশনে কোভিডের সমস্ত প্রটোকল মানা হচ্ছে কিনা, তা জিআরএম নিজে এদিন সরেজমিনে খতিয়ে দেখেন। স্টেশনগুলিতে আগের মতই থাকছে থার্মাল চেকিং-এর ব্যবস্থা। থাকছে স্যানিটাইজার মেশিন। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। শহরতলির ট্রেন চালু হলেও এখনও পর্যন্ত পরিষেবা নিয়ে কোনও সমস্যা দেখা যায়নি। পূর্ব রেলের আশা, নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget