এক্সপ্লোর

' ত্রাতা হিসেবে বাহবা আদায়ে'র লক্ষ্যে ওষুধের ওভারডোজ দিয়ে রোগীদের জীবন বিপন্ন করার অভিযোগে জার্মানিতে নার্স গ্রেপ্তার

চিকিৎসাধীন তিন রোগীকে ড্রাগ ওভারডোজে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে মিউনিখের হাসপাতালে যুক্ত এক নার্সের বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷প্রসঙ্গত, এমন ধরনের ঘটনা এর আগেও ঘটেছে জার্মানিতে৷

  নয়াদিল্লি:চিকিৎসাধীন তিন রোগীকে ড্রাগ ওভারডোজে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে মিউনিখের হাসপাতালে যুক্ত এক নার্সের বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷প্রসঙ্গত, এমন ধরনের ঘটনা এর আগেও ঘটেছে জার্মানিতে৷ জানা যাচ্ছে, দক্ষিণ জার্মানির মিউনিখ শহরের একটি হাসপাতালের এক নার্স ইচ্ছা করে বেশি ওষুধ দিয়ে কমপক্ষে তিনজন রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলার চেষ্টা করেছে৷ বুধবার এক প্রেস কনফারেন্সে পুলিশ এবং প্রসিকিউটররা জানিয়েছেন, রোগীর জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি ওষুধ প্রয়োগ করেছেন ২৪ বছর বয়সি এই নার্স৷ বিষয়টি ব্যাখ্যা করে প্রসিকিউটর আনে লাইডিং বলেন ‘‘চিকিৎসাধীন রোগীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন এই নার্স, যাতে পরে তিনি একজন গর্বিত ত্রাতা হিসেবে সকলের বাহবা আদায় করে নিতে পারেন। নার্সের অনলাইন চ্যাটের ইতিহাস ঘেঁটে এমনটাই জানা যাচ্ছে।’’ তিনজন রোগীকে হত্যার চেষ্টা সন্দেহে ওই নার্সকে সোমবার গ্রেফতার করা হয়েছ। অভিযুক্ত নার্স অবশ্য তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ প্রসঙ্গত, নার্স গত জুলাই মাস থেকে মিউনিখের এই হাসপাতালটিতে কাজ করছেন৷ দু'জন রোগীর অবস্থার হঠাৎ অবনতির হওয়ায় গত শনিবার বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের নজরে আসে৷ পরে রোগীদের রক্ত পরীক্ষায় প্রমাণ মেলে যে রোগীদের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ দেওয়া হয়েছিল৷ খোঁজ নিয়ে দেখা যায়, দুই সপ্তাহ আগে আরও এক রোগী একইভাবে অসুস্থ হয়ে পড়েন৷ ৫৪, ৯০ এবং ৯১ বছর বয়সি তিনজন রোগীকে অতিরিক্ত ওষুধ দেওয়ার পরেও তাঁরা বেঁচে গিয়েছেন ঠিকই, কিন্তু ৯১ বছর বয়সি রোগীর দশা আশঙ্কাজনক৷ এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার, জার্মানিতে নার্সের বিরুদ্ধে রোগীদের হত্যার চেষ্টার অভিযোগ এটাই প্রথম নয়৷ জার্মানির সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলার হিসেবে পরিচিত নার্স নিলস হোগেলকে গত বছর ৮৫ জন রোগীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এছাড়াও গত মাসে এক পোলিশ স্বাস্থ্যকর্মীকে কমপক্ষে তিনজন রোগীকে ইনসুলিন ইনজেকশন দিয়ে হত্যার দায়ে দণ্ডিত করা হয়েছে৷

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget