এক্সপ্লোর

বাংলাদেশে মসজিদে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ১৬

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে জখম হওয়া ব্যক্তিদের বেশিরভাগেরই শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।

ঢাকা: বাংলাদেশের নারায়ণগঞ্জে একটি মসজিদের সামনে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল অন্তত ১৬ জনের। জখম ২১ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের চিকিৎসা চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বিস্ফোরণে জখম হওয়া ব্যক্তিদের বেশিরভাগেরই শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর সামন্তলাল সেন জানিয়েছেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন। তিনি জখম হওয়া ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেন। তিনি সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তবে বেশিরভাগ ব্যক্তিরই অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ গতকাল স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ বায়তুস সালাত জামে মসজিদে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, মসজিদের ৬টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে গিয়েছে। মসজিদের দরজা-জানলার কাচও ভেঙে গিয়েছে। সেই সময় অনেকেই মসজিদের মধ্যে ছিলেন। তাঁরা জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ছুটে যান। শুরু হয় উদ্ধারকার্য। জখম হওয়া ব্যক্তিদের প্রথমে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন, মসজিদের সামনের গ্যাসের পাইপ লাইন কোনওভাবে লিক হয়ে গিয়েছিল। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর ফলে পাইপের মধ্যে গ্যাস জমা হয়ে যায়। এর ফলেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget