এক্সপ্লোর

ফুকুশিমার পরিশোধিত জল সমুদ্রে ছাড়তে পারে জাপান

জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কয়েক দশক ধরে এই কাজ চলবে বলে জানা গেছে। এর আগে, ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত এই পারমাণবিক কেন্দ্র ঠাণ্ডা রাখতে ব্যবহৃত জল কী করা হবে, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিতর্ক চলছিল।

  টোকিও: জাপানে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় জল সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কয়েক দশক ধরে এই কাজ চলবে বলে জানা গেছে।  এর আগে, ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত এই পারমাণবিক কেন্দ্র ঠাণ্ডা রাখতে ব্যবহৃত জল কী করা হবে, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিতর্ক চলছিল।পরিবেশবাদী ও মৎস্য আহরণকারীরা এর বিরোধিতা করলেও,  অনেক বিজ্ঞানী মনে করছেন,  এটি ততটা ঝুঁকিপূর্ণ নয়।জাপান সরকার অবশ্য জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাপানের জাতীয় দৈনিক নিক্কেই ও ইওমুরি শিম্বুনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেজস্ক্রিয়তা কমাতে ব্যবহৃত এক মিলিয়ন টনেরও বেশি পরিশোধিত জল ২০২২ সাল নাগাদ ছাড়া শুরু হবে।ইওমুরি শিম্বুন জানায়,  জল ছাড়ার আগে পারমাণবিক কেন্দ্রের ভিতরে একে অন্তত ৪০ ভাগ লঘু করা হবে।সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, এ মাসের শেষ দিকে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসতে পারে। তেজস্ক্রিয় এই জল সংরক্ষণের বিষয়ে চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের। জটিল পরিস্রাবণ প্রক্রিয়ায় এর বেশিরভাগ তেজস্ক্রিয় আইসোটোপ সরানো হলেও, আইসোটোপ ট্রিটিয়াম এখনও সরানো যায়নি। তাই কেন্দ্রের ভিতরের বিশাল জলাধারগুলিও ২০২২ সালের মধ্যে ভরে যাবে।শুক্রবার জাপানের শিল্পমন্ত্রী হিরোশি কাজিয়ামা বলেন,  ‘জল নিষ্কাশনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, সরকার শীঘ্রই সিদ্ধান্ত নেবে।’ পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই সমুদ্রে তেজস্ক্রিয় জল ছাড়ার বিরোধিতা করে আসছে। মৎস্য আহরণকারীরা এর বিরুদ্ধে যুক্তি দেখিয়েছে যে, যেখানে এই জল ছাড়া হবে,  ক্রেতারা সেখানকার মাছ কিনতে চাইবে না। তবে, কয়েকজন বিজ্ঞানী বলছেন, এই জল বিশাল প্রশান্ত মহাসাগরে দ্রুত মিশে যেতে পারবে এবং ট্রিটিয়াম মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর।খুব বেশি মাত্রায় হলে তা মানব শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে প্রক্রিয়া চলবে ৩০ বছর ধরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget