এক্সপ্লোর

Bally Bridge Close: এবার বন্ধ থাকবে বালি ব্রিজ, ডানকুনি শাখায় ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন, যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা, কোন পথে ঘুরবে গাড়ি?

পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে ১০০ ঘণ্টার জন্য ট্রেন বন্ধ হতে চলেছে।

কলকাতা: বেশ কিছু দিনের জন্য এবার বন্ধ হবে বালি ব্রিজ। টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশও। ডানকুনিগামী বাস-গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। ফলে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা।          

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ থাকবে যান চলাচল। ২৭ জানুয়ারি পর্যন্ত যান চলাচলে এই নিয়ন্ত্রণবিধি চলবে। তবে বিকল্প রুটও ঠিক করা হয়েছে। 

জানানো হয়েছে, বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়।         

শুক্রবার এ নিয়ে পরিবহণ দফতরের আধিকারিকের সঙ্গে একটি বৈঠক করে বেসরকারি বাস মালিক পক্ষ। শনিবার পরিবহণ ভবনে এবিষয়ে বৈঠক হয়। সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহণ দফতরের কর্তারা উপস্থিত ছিলেন।       

আরও পড়ুন, সরকারি বাসের ধাক্কায় মৃত্যু, 'মা কোথায়?' খুঁজছে তিন মাসের শিশুকন্যা, 'কথা শুনছে না পুলিশ'?

অন্যদিকে, পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে ১০০ ঘণ্টার জন্য ট্রেন বন্ধ হতে চলেছে ২৩ জানুয়ারি ভোর ৪টে থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত। রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। 

বালিহল্টে যাত্রীদের ওঠা- নামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হবে।                             

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget