এক্সপ্লোর

Sputnik-V Vaccine: স্পুটনিক-ভি নিলে ২ মাস মদ নৈব নৈব চ! বলছে রুশ প্রশাসন

শুধু তাই নয়, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা জানিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী

মস্কো: রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি নিলে ২ মাস মদ ছোঁয়া যাবে না। সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে এমনই জানাল রাশিয়ার এক সংবাদসংস্থা।

বেশকিছু দিন আগেই রাশিয়ায় করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এক লক্ষ মানুষ প্রতিষেধক নিয়েও ফেলেছেন। এরপরেই এসেছে সতর্কীকরণ বার্তা।

সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা টিএএসএস রাশিয়ার উপ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে একবার স্পুটনিক ভি দেহে প্রবেশ করলে, তারপর ৪২ দিন মদ থেকে দূরে থাকতে হবে।

অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না টিকা দেহে গিয়ে কাজ শুরু করছে ততদিন অ্যালকোহল থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই সতর্কবার্তা এসেছে রাশিয়ার সরকারি মহলের একেবারে উচ্চস্তর থেকে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ’’ রাশিয়ার বাসিন্দাদের জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মদ থেকে দূরে থাকতে হবে। ইমিউনো-সাপ্রেস্যান্ট ড্রাগস নেওয়া যাবে না।‘‘

রাশিয়ার মতো দেশে এই ধরনের সতর্কীকরণ বিধি জারি হলেও, তা কতটা বাস্তবায়িত করা যাবে তা নিয়ে ইতিমধ্যেই সংশয় দেখা গিয়েছে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বে মদ খাওয়ার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া।

চলতি বছরের অগাস্টে স্পুটনিক-ভি কে ছাড়পত্র দিয়েছিল ভ্লাদিমির পুতিন সরকার। তারপর থেকে রাশিয়ায় শুরু হয় টিকাকরণ কর্মসূচি। এবছরের মধ্যে দু'লক্ষ মানুষকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। রাষ্ট্রসংঘে স্পুটনিক-ভি টিকা নিয়ে বলতে গিয়ে এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখেইল মুরোসকো। করোনা সংক্রমণের ক্ষেত্রে যাঁরা বেশি ঝুঁকিপূর্ণ তাঁদেরকে আগে টিকা দেওয়া হচ্ছে।

স্পুটনিক-ভি নেওয়ার পরেও কেউ যদি মদ খান, সেক্ষেত্রে টিকা কতটা কার্যকর হবে তার কোনও উত্তর এখনও মেলেনি। কিন্তু, অনেকেই মনে করছেন যাঁরা মদ খাওয়ায় অভ্যস্ত তাঁদের পক্ষে টানা ২ মাস মদ না ছুঁয়ে থাকাটা হয়তো খানিকটা চ্যালেঞ্জের।

কিন্তু একাংশের মতে করোনার মতো অতিমারীর থেকে রেহাই পেতে এটুকু সংযম দেখানো যেতেই পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget