এক্সপ্লোর

Nurse Harassment: 'তোমাদের মতো মেয়েদের জন্য আরজি করের মতো ঘটনা ঘটেছে' নার্সকে হেনস্থা কাউন্সিলরের

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আর জি করকাণ্ডের (RG Kar News) আবহেই এবার দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন।

ঘটনা কী? 

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান ওই  তৃণমূল কাউন্সিলর। সেই সময় কর্তব্যরত নার্সের সঙ্গে শেখ নাজিরউদ্দিন বচসা বাঁধে। আর তখনই আর জি করের প্রসঙ্গ তুলে নার্সকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, 'তোমাদের মতো মেয়েদের জন্য আর জি কর মেডিক্যালের মতো ঘটনা ঘটেছে।' পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। দুবরাজপুর ব্লকের বিএমওএইচ এপ্রসঙ্গে জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কার্যত অস্বস্তিতে দল। বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি জানিয়েছেন, 'এই ঘটনা ঘটলে দুর্ভাগ্যজনক, বরদাস্ত করবে না দল।' 

কী অভিযোগ? 

অভিযোগকারিণী বলেন, "আমি নাইট ডিউটি করছিলাম। এক রোগী আসে প্রেসার মাপতে। আমরা প্রেসরা মাপার আগে দুমিনিট বসতে বলি। উনি না বসে নার্সিং সেকশনে ঢুকে আসে। আমাকে হুমকি দেন। গায়ের চাদর খুলে দেন, গায়ে হাত দেন। বাজে ভাষা ব্য়বহার করেন। তারপর আমি জানতে পারলাম যে উনি কাউন্সিলর। পুলিশকে মারে। তোদের এরকম মেয়েদের জন্য়ই আর জি করের মতো ঘটনা ঘটেছে। তোরা এইরকম পরিষেবা না দেওয়ার জন্য় আর জি করে যা ঘটেছে তার জন্য় তোরা দায়ী। এখানে আমাদের নিরাপত্তা একেবারে নেই।''

যদিও, সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন বলেন, "অভিযোগ মিথ্য়ে। হাস্পাতালের নার্স পায়ে পা দিয়ে বসে ছিলেন। তাকে বারবার বলা হয়েছিল তিনি অসুস্থ বোধ করেছেন। কিন্তু নার্স পেসার মাপেনি। এমনকী এক ব্যক্তি চাঁদর ঢাকা দিয়ে তাকে কলার ধরে বেড় করার চেষ্টা করলে তাকে তিনি ধাক্কা দেন। পরে তিনি জানতে পারা যায় ও ব্য়ক্তি পুলিশ কর্মী।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RG Kar News: 'দায় সরকার এড়াতে পারে না, এটা প্রাতিষ্ঠানিক খুন' আরজি কর কাণ্ডের ১০০ দিনে মন্তব্য নির্যাতিতার মায়ের

সেরা শিরোনাম

Cyclone Alert: ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget