এক্সপ্লোর

ED Raid: ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?

Lottery Scam ED Raid: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পাঞ্জাবে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার !

কলকাতা: লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ ৬ রাজ্যে ইডির হানায় উদ্ধার টাকার পাহাড়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় ও পাঞ্জাবে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার। 'ম্যারাথন তল্লাশিতে নগদ ১২ কোটি ৪১ লক্ষ টাকা উদ্ধার। উদ্ধার হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ টাকা ফিক্সড ডিপোসিট সার্টিফিকেট', সোশাল মিডিয়ায় টাকার ছবি পোস্ট করে দাবি ইডির। সূত্র মারফত খবর, কলকাতায় ৩ দিনের তল্লাশিতেই উদ্ধার হয়েছিল প্রায় ৩ কোটি টাকা।

লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায়, ম্য়ারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ প্রায় ন'কোটি উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন। লটারিকাণ্ডে ED-হানা - লেক রোডে অভিযান - মাইকেল নগরে তল্লাশি - প্রায় ৯ কোটির 'হদিশ'পড়ুয়াদের ট্য়াব কেনার প্রকল্পে জালিয়াতি।

গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি। একের পর এক অভিযোগ ঘিরে বাংলায় যখন তোলপাড় চলছে, তখনই এই কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ! এবার সামনে এল লটারি-কেলেঙ্কারি! ED-র ম্য়ারাথন তল্লাশিতে উদ্ধার হল প্রায় ৯ কোটি টাকা।সূত্রের দাবি,  দিল্লি থেকে কলকাতায় আসেন । ED-র ইনভেস্টিগেশন হেড কোয়ার্টার জোন ওয়ানের অফিসাররা। দলে দলে ভাগ হয়ে তাঁরা অপারেশনে ছড়িয়ে পড়েন সাতটি জায়গায়। 

এর মধ্য়ে রয়েছে লেক মার্কেট এলাকা, লেক রোড, সাউথ সিটি, ভবানীপুর,উত্তর ২৪ পরগনার বিরাটি, মাইকেল নগর।এবছর লোকসভা ভোটের আগে সাড়া ফেলে দিয়েছিল, নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বণ্ডের তথ্য়! সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্যে সামনে এনেছিল, তাতে দেখা যায়, রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ‘ফিউচার গেমিং’। 

আরও পড়ুন, গঙ্গা-ভাঙনের জন্য BJP-কে দায়ী করলেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা ! 'পয়সা দিচ্ছে না কেন্দ্র..'

এই সান্তিয়াগো মার্টিন এবং তাঁর ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে তেড়েফুঁড়ে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। এই সংস্থাই ডিয়ার লটারি চালায়। ইডির একটি টিম পৌঁছে যায়। লেক মার্কেট এলাকার এই আবাসনে। সূত্রের দাবি, এখান থেকেই বহু কোটি টাকার হদিশ মেলে। টাকা গুনতে আনা হয় মেশিন! ED অফিসাররা পৌঁছে গেছিলেন উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের এই গুদামে। 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget