এক্সপ্লোর

IPPB Updates: ব্যাঙ্কিং চার্জ বাড়াচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, ১ অগাস্ট থেকে লাগু নিয়ম

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ঘরে ব্যাঙ্কিংয়ের পরিষেবা পৌঁছে দেওয়া শুরু হয়েছে গ্রাহকদের। এবার নিজেদের ব্যাঙ্কিং চার্জ বাড়াচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)।

নয়াদিল্লি: এবার নিজেদের ব্যাঙ্কিং চার্জ বাড়াচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। আগামী ১ অগাস্ট থেকে 'ডোরস্টেপ ব্যাঙ্কিং' (DSB) চার্জ'-এ বদল আনতে চলেছে ব্যাঙ্ক।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ঘরে ব্যাঙ্কিংয়ের পরিষেবা পৌঁছে দেওয়া শুরু হয়েছে গ্রাহকদের। কেউ চাইলেই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। চাইলেই এখানে আমানত জমা রাখতে পারেন গ্রাহক। অন্য ব্যাঙ্কের মতো রয়েছে ফান্ড ট্রান্সফার নগদ তোলার সুবিধা। এখান থেকেই জীবন বিমা ও সাধারণ বিমা কিনতে পারবেন গ্রাহকরা।

মূলত, গ্রাহকদের ঘরে বসেই ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে (IPPB)-র দুয়ারে ব্যাঙ্কিং সার্ভিস। ঘরে বসে এই পরিষেবার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক। নগদ জমা ও তুলতে পারবেন ব্যাঙ্কে না গিয়েই। রয়েছে ২৪ ঘণ্টা টাকা ট্রান্সফারের সুবিধা। এছাড়াও অ্যাকাউন্ট সংক্রান্ত পরিষেবা বাড়িতে বসেই পেয়ে যাবেন গ্রাহক। যার মধ্যে থাকতে পারে IPPB-র সঙ্গে পোস্ট অফিসের অ্যাকাউন্টের সংযোগ। প্যান আপডেট ছাড়াও নমিনেশন ডিটেইল ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করার সুবিধা।

IPPB-র নতুন 'ডোরস্টেপ ব্যাঙ্কিং চার্জ'

১ নগদ জমা ও তোলার চার্জ-এবার থেকে নগদ তোলা ও জমার জন্য ২০ টাকা ও জিএসটি দিতে হবে গ্রাহককে।
২ মোবাইলের বিল জমা- মোবাইলের প্রিপেইড রিচার্জের জন্য কোনও টাকা নিচ্ছে না ব্যাঙ্ক। তবে পোস্টপেইড বিল পেমেন্টের জন্য জিএসটি ছাড়াও দিতে হবে ২০ টাকা। অন্য বিল জমা দেওয়ার ক্ষেত্রেও জিএসটি ছাড়া ২০ টাকা চার্জ দিতে হবে ব্যাঙ্ককে।
৩ দুয়ারে ব্যাঙ্কিংয়ের চার্জ- আইপিপিবি-র নতুন নোটিফিকেশন অনুসারে এবার থেকে ঘরে ব্যাঙ্কের পরিষেবা পেতে প্রতি কলে ২০ টাকা করে দিতে হবে কাস্টমার বা গ্রাহককে।
৪ অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার- গ্রাহক অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাইলেও ২০ টাকা ছাড়াও জিএসটি চার্জ করা হবে।
৫ কিউআর কোড রি-ইস্যু করার ক্ষেত্রেও ২০ টাকা প্লাস জিএসটি নেবে ব্যাঙ্ক।

ব্যাঙ্কের নতুন নির্দেশ অনুসারে, আগামী ১ অগাস্ট থেকে গ্রাহকদের থেকে চার্জ করা হবে এই টাকা। যেখানে নতুন চার্জের সঙ্গে লাগু হবে জিএসটি। এখনও ঘরে বসে ব্যাঙ্কিং পরিষেবার জন্য গ্রাহকদের থেকে কোনও চার্জ নেয় না ব্যাঙ্ক।

সেরা শিরোনাম

Delhi Air Pollution: PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget