এক্সপ্লোর

Ram Temple: রামমন্দিরের বিরুদ্ধে লড়েছেন মামলা, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে 'খুশি' ইকবাল, বললেন..

Ram Temple Iqbal Ansari Noor Alam: রামমন্দিরের জমির পাশেই রয়েছে নুর আলমের জমি। সেখানেই রামভক্তদের জন্য খোলা হয়েছে ভাণ্ডারা। খুশি নুরও, বললেন..

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: রামমন্দিরের বিরুদ্ধে মামলা লড়েছেন। কিন্তু রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, সেখানে হাজির হয়েছিলেন ইকবাল আনসারি। অন্যদিকে রামমন্দিরের জমির পাশেই রয়েছে নুর আলমের জমি। সেখানেই রামভক্তদের জন্য খোলা হয়েছে ভাণ্ডারা। খুশি নুরও।

অযোধ্যায় রাম মন্দির লাগোয়া জমির মালিক নুর আলম বলেন,আরে আমি তো প্রতিবেশী। সব থেকে বড় বিষয় তো এটাই। অযোধ্যায় বিতর্কিত জায়গায় কি মসজিদ থাকবে, না কি সেখানে হবে রামমন্দির? এই দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে আইনি লড়াই। যা নিয়ে অযোধ্যায় কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছিলেন দুই ধর্মের বিভিন্ন সংগঠনও। কিন্তু, শেষমেশ ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ে, দাড়ি পড়ে সেই আইনি লড়াইয়ের। আর চার বছর ধরে অযোধ্যার রামমন্দির গড়ে ওঠার পর, সোমবার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার।

গোটা প্রক্রিয়া হয়েছে একেবারে শান্তিপূর্ণভাবে। কোথাও কোনও বিবাদ সামনে আসেনি।সেই সঙ্গেই যেনও, আরও স্বচ্ছ হয়েছে সম্প্রীতি।যার প্রকৃত উদাহরণ অবশ্যই ইকবাল আনসারি এবং নুর আলম।প্রথমজন, রামমন্দিরের বিরুদ্ধে মুসলিমদের পক্ষ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে এসেছেন। তবে সর্বোচ্চ আদালতের রায়ের পর, রামমন্দির নির্মাণকে সমর্থন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সোমবার রামমন্দির  উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, উপস্থিত ছিলেন ইকবাল। 

 অযোধ্যায় রামমন্দিরের বিরুদ্ধে মামলাকারী ও বাসিন্দা ইকবাল আনসারি বলেছেন, আমন্ত্রণ পেয়েছিলাম, আমিও গিয়েছিলাম। বিশিষ্টজনেরাও এসেছিলেন, দেশ-বিদেশের লোকজন ছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী ছিলেন, মোহন ভগবত ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন, ভাল লেগেছে। মন্দির তৈরি হয়েছে, ভাল তো লাগবেই। ভগবান আছে, প্রার্থনা হয়েছে, পুজো হয়েছে। সবাই ছিল, ভাল লেগেছে। অযোধ্যায় যে সরযূ নদী আছে, তা সবাইকে শান্ত রাখে। 

আরও পড়ুন, 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর

রামমন্দিরের জমির ঠিক পাশেই রয়েছে, নুর আলমের জমি। আর রামমন্দির উদ্বোধন উপলক্ষে তাঁর সেই জমিতেই ভাণ্ডারা খুলেছেন সমাজবাদী পার্টির নেতা অমরপাল শর্মা। তাতে অবশ্য কোনও আপত্তি নেই নুরের।এখানেই রামমন্দির ও নুর আলমের জমি ও ভাণ্ডারার রান্না দেখিয়ে নুর আলম বলেন,চম্মত রাইয়ের নির্দেশ ছিল যে, এই VIP গেটে অনেক বেশি মানুষ থাকবে। আর এটা দেখেও বোঝা যাচ্ছে যে, যত ভক্তরা আসছেন, ওঁরা জানেন যে এখানে একটা ভাণ্ডারার আয়োজন করা হয়েছে। আর আমাদের এখানে জমি আছে, উনি বলেছেন যে এখানে রান্না হবে, আর এখানে ভাণ্ডারা চালু হবে। তো এইসব যে তৈরি করা হয়েছে, আর আমাদের একজন (প্রাক্তন) বিধায়ক আছেন, যিনি এই সবকিছুতে সহযোগিতা করছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget