এক্সপ্লোর

Iran-Israel Ceasefire: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, বেঁধে দিলেন সময়

Iran-Israel War:ট্রাম্প জানিয়েছেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

ওয়াশিংটন: এবার ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশই। তবে যুদ্ধবিরতির ঘোষণা করলেও, এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ বলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে। (Iran-Israel Ceasefire)

ইরানন বনাম ইজরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকাও। ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালায় তারা। এর ফল কী হবে, তা বিচার-বিশ্লেষণের মধ্যেই, কয়েক ঘণ্টা আগে কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান।  আর তার পরই যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প। CNN জানিয়েছে, এই যুদ্ধবিরতিতে কাতার মধ্য়স্থতা করেছে।

কিছু ক্ষণ আগেই ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সকলকে অভিনন্দন! ইরান এবং ইজরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে'। তবে যুদ্ধবিরতির ঘোষণা হলেও, এখনও ইরান এবং ইজরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি, যে অভিযান চলছে, তা শেষ হওয়ার অপেক্ষা। তার পরই যুদ্ধবিরতি কার্যকর হবে। তাঁর বক্তব্য, 'আগামী ছ’ঘণ্টার মধ্যে, ইজরায়েল এবং ইরান সব অভিযান সম্পূর্ণ করে ফেলবে, চূড়ান্ত অভিযান সম্পূর্ণ হবে’। (Iran-Israel War)

ট্রাম্প জানিয়েছেন, ইরান এবং ইজরায়েল, দুই দেশই সরকারি ভাবে যুদ্ধবিরতির দিকে এগোবে। আর তাতেই ১২ দিন ব্যাপী যুদ্ধে ইতি পড়বে। যুদ্ধের এই সমাপ্তিকে সকলেই সেলাম জানাবেন বলে আশাবাদী ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে দুই দেশ, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারা।  দুই  দেশকেই তাদের শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। এই গোটা পরিস্থিতিকে তিনি ‘The 12 Day War’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘এই যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলতে পারত, গোটা পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি, হবেও না কখনও। ঈশ্বর ইজরায়েলকে আশীর্বাদ করুন, ইরানকেও আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন পশ্চিম এশিয়াকে। আমেরিকাকে আশীর্বাদ করুন ঈশ্বর, গোটা বিশ্বকে আশীর্বাদ করুন’। (Donald Trump)

CNN জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার তরফেই দেওয়া হয়, যাতে মধ্যস্থতা করে কাতার। কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে ইরান হামলা চালানোর পর, দেশের এমিরকে মধ্যস্থতা করতে অনুরোধ জানান খোদ ট্রাম্পই।  সেই মতো কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করান। এর পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন।

হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান হামলা না চালালে, তারাও হামলা চালাবে না বলে জানিয়েছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ট্রাম্প। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দেশের বিদেশ সচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ তৃতীয় পক্ষ মারফত ইরানের সঙ্গে কথাবার্তা চালান।  অন্য দিকে, ইরান জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনও পর্যন্ত। তবে ইজরায়েল হামলা না চালালে, তারাও আর হামলা চালাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Blast In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget