এক্সপ্লোর

Iran Israel Conflict: ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলা আমেরিকার, 'অত্যন্ত শঙ্কিত' নিন্দা রাষ্ট্রপুঞ্জের

Iran Israel Latest News: ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দশম দিনে সরাসরি ঢুকল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা সেনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। 

ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। অত্যন্ত শঙ্কিত বলে জানিয়েছেন তিনি। আন্তোনিয়ো গুতেরেস উল্লেখ করেছেন, "আমেরিকা যে ভাবে ইরানের বিরুদ্ধে বলপ্রয়োগ করেছে, তা দেখে আমি অত্যন্ত শঙ্কিত। এই অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এই অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে একটা ভয়ানক উত্তেজনা তৈরি করা হল। এই সংঘাত এ বার হাতের বাইরে চলে যেতে পারে। পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।''

ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে B-2 স্টিলথ বোমারু বিমান নিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। ফোরদোতে ৬টি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। এ ছাড়াও হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে। রাজধানী তেহরান থেকে আড়াইশো কিলোমিটার দক্ষিণে নাতানাজ পারমাণবিক কেন্দ্রেই রয়েছে ইরানের ইউরেনিয়ামের বৃহত্তম ভাণ্ডার। কোমের কাছে ফোরদো পারমাণবিক কেন্দ্র পাহাড়ে ঘেরা। মাটির প্রায় ৮০-৯০ মিটার গভীরে এই পারমাণবিক কেন্দ্র। অন্যদিকে, মধ্য ইরানে অবস্থিত ইসফাহানে রয়েছে সে দেশের বৃহত্তম পারমাণবিক গবেষণা কেন্দ্র। চিনের সহযোগিতায় ১৯৮৪ সালে এই পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু হয়েছিল বলে জানা গেছে। 

সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল হামলার নিন্দা করেছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, "ভেনেজুয়েলা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা করছে। অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানাচ্ছে। ইজরায়েলে অনুরোধে ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকা সেনার এয়ার স্ট্রাইকের ঘটনার কড়া ভাষায় নিন্দা করছে ভেনেজুয়েলা।'' এই ঘটনার নিন্দা জানিয়েছে, কিউবাও। রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেলও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন "ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এতে মধ্যপ্রাচ্যে সঙ্ঘাতের পরিস্থিতি আরও তীব্র হবে।  বিপজ্জনক বৃদ্ধি ঘটায়। এই আগ্রাসন রাষ্ট্রপুঞ্জের আইনের পরিপন্থী।'' একইভাবে আমেরিকার আগ্রাসনের কূটনৈতিক নীতির প্রেক্ষিতে উল্লেখ করেছেন মেক্সিকোর বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সঙ্ঘাতে জড়ানো সব পক্ষের মধ্যে শান্তির জন্য কূটনৈতিক আলোচনা প্রয়োজন। দেশের বিদেশনীতির এবং শান্তির কথা মাথায় রেখে এই উত্তেজনা হ্রাস করার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানই কাম্য।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget