এক্সপ্লোর

Iran School Attack: ইরানে মেয়েদের স্কুলে মিসাইল হামলার জন্য দায়ী আমেরিকাই ! দাবি মার্কিন তদন্তের রিপোর্টেই

Iran Israel US War: তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, US Central Command- এর আধিকারিকরা যে লক্ষ্যবস্তু নির্দিষ্ট করেছিলেন, তা নির্ধারণ করা হয়েছিল Defence Intelligence Agency- র দেওয়া পুরনো ডেটা অনুসারে।

Iran School Attack: ইরানের একটি মেয়েদের স্কুলে হামলা হয়েছিল কয়েকদিন আগেই। ১৬০ জন ছাত্রীর মৃত্যু হয়েছিল আচমকা ওই হামলায়। সম্প্রতি সেনাবাহিনীর একটি তদন্তে দেখা গিয়েছে, এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের করা মিসাইল হানাতেই প্রাণ গিয়েছিল ফুলের মতো নিষ্পাপ শিশুদের। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওই মেয়েদের স্কুলটিতে হামলার জন্য দায়ী আমেরিকাই। 

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে Tayyebeh elementary স্কুলে যে মিসাইল হামলা হয়েছিল, সেখানে ভুল ছিল মার্কিন সেনাবাহিনীর, কারণ তারা ভুল লক্ষ্যবস্তুতে নিশানা করেছিল। স্কুলের পাশের ইরানের সেনাঘাঁটিতে হামলা করার কথা ছিল আমেরিকার। ইরানের সেনাঘাঁটির পাশেই এই স্কুলের একটা অংশ থাকায় ভুলবশত সেখানেও গিয়ে পড়ে আমেরিকার মিসাইল। আর তার জেরেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা। 

তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, US Central Command- এর আধিকারিকরা যে লক্ষ্যবস্তু নির্দিষ্ট করেছিলেন, তা নির্ধারণ করা হয়েছিল Defence Intelligence Agency- র দেওয়া পুরনো ডেটা অনুসারে। প্রাথমিক স্তরে অনুসন্ধান করেই লক্ষ্যবস্তু নির্দিষ্ট করেছিল মার্কিন সেনা। কেন মিসাইল হামলার জন্য লক্ষ্যবস্তু নির্দিষ্ট করার ক্ষেত্রে ডেটা ভাল করে যাচাই করে নেওয়া হয়নি, এই প্রশ্ন উঠছেই। তবে তার কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি এখনও। 

প্রসঙ্গত উল্লেখ্য, একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি Tomahawk cruise missile একটি নৌঘাঁটিতে আঘাত হেনেছে। আর এই নৌঘাঁটি ছিল দক্ষিণ ইরানের একটি স্কুলের পাশে। মোট ১৭৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিল ১৬৫ জন স্কুলের ছাত্রী। আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে, মিসাইল হানার সময় স্কুলে ক্লাসে বসে পড়াশোনা করছিল ছাত্রীরা। আছমকাই ছোট বাচ্চা এবং শিক্ষিকদের উপর ভেঙে পড়ে পুরো স্কুল বিল্ডিং। প্রসঙ্গত উল্লেখ্য, ইরানের মিনাবে মেয়েদের যে স্কুলে মিসাইল হামলা হয়েছিল, সেখানে একই ব্লকে কিছু বিল্ডিং ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস নেভি- ও ব্যবহার করে। মার্কিন সেনার হামলা করার তালিকায় এই সেনাঘাঁটি ছিল প্রথম সারিতে। 

কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে মেয়েদের ওই স্কুলে মিসাইল হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি। Air Force One- এর সাংবাদিকদের তিনি বলেছেন, এই হামলা ইরান নিজেই করিয়েছে। যে ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে যে একটি স্কুলের কাছে থাকা ইরানের সেনাঘাঁটিতে হামলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের Tomahawk মিসাইল নিয়ে, সেই প্রসঙ্গে ট্রাম্প জানান যে, এই ভিডিও তিনি দেখেননি। পাশাপাশি এও বলেন যে, বিশ্বের অনেক দেশই এই Tomahawk মিসাইল ব্যবহার করে। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget