এক্সপ্লোর

Iran-US War: ইরান যুদ্ধে মিসাইল ফুরিয়ে আসছে আমেরিকার ! 'চারগুণ উৎপাদন বাড়াও', বললেন ট্রাম্প 

Donald Trump : সম্প্রতি আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে মিসাইল ফুরিয়ে আসছে আমেরিকার। '

Donald Trump : একযোগে দুই যুদ্ধ চালাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। ইউক্রেনে হাতিয়ার সরবরাহ আগেই চলছিল, এবার ইরান-ইজরায়েল যুদ্ধে (Iran-US War) ঢুকে বিপদ বাড়ল মার্কিন প্রেসিডেন্টের (US President)। সম্প্রতি আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে মিসাইল ফুরিয়ে আসছে আমেরিকার। 'সর্বশক্তিধর' দেশের এই অবস্থা হতে পারে ?

কী অস্ত্র উৎপাদন বাড়ানো হচ্ছে
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, চারটি কোম্পানির সঙ্গে তিনটি প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা। দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত, মিসাইল ডিফেন্স সিস্টেমের দিকে নজর দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকার প্রতিরক্ষা দফতর বিএই সিস্টেমস (BAE Systems) ও লকহিড মার্টিনকে (Lockheed Martin) তাদের শক্তিশালী থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 'সিকার' (Seeker) উৎপাদন চারগুণ করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, এই ক্ষেপণাস্ত্রের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন বাড়াবে হানিওয়েল অ্যারোস্পেস (Honeywell Aerospace)।

সামরিক অস্ত্র প্রস্তুতিতে বড় লাফ
লকহিড মার্টিন সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে থাড ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রকেটের বার্ষিক উৎপাদন ৯৬ থেকে বাড়িয়ে ৪০০-তে নিয়ে যাওয়া হবে। থাড সিস্টেমটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তার যাত্রার শেষ পর্যায়ে (Terminal Phase) মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। বর্তমানে মার্কিন সেনাবাহিনী ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশ এই প্রযুক্তি ব্যবহার করছে। পেন্টাগনের এই পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞই 'যুদ্ধকালীন প্রস্তুতি' হিসেবে দেখছেন।
      

মোদি-ট্রাম্প ফোনালাপ
পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও তেলের স্থিতিশীলতা বজায় রাখতে এই জলপথটি খোলা রাখা অত্যন্ত জরুরি বলে একমত হয়েছেন দুই নেতা।

কী আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানে
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম 'X'-এ এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশ্বের সিংহভাগ তেল সরবরাহকারী এই সংকীর্ণ জলপথটি যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয়, সে বিষয়ে উভয় পক্ষই জোর দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় কী বলেছেন মোদি

আমেরিকার পাশাপাশি এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমন ও শান্তির পক্ষে রয়েছে। হরমুজ প্রণালী যাতে উন্মুক্ত, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য থাকে তা নিশ্চিত করা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। আমরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget